"মুগ্ধর ক্ষেত্রে প্রতিফলিত সামাজিক সমস্যাটি শুধু পারিবারিক জীবনকে বিপর্যস্ত করে না, আর্থ-সামাজিক ও মানসিক জীবনকেও দুর্বিসহ করে তোলে।"- বিশ্লেষণ কর।
উত্তর: মুগ্ধর ক্ষেত্রে প্রতিফলিত সামাজিক সমস্যাটি হলো সড়ক দুর্ঘটনা। এ সমস্যাটি শুধু পারিবারিক জীবনকে বিপর্যস্থ করে না, আর্থ-সামাজিক ও মানসিক জীবনকেও দুর্বিষহ করে তোলে। মন্তব্যটি যথার্থ। বাংলাদেশে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর অন্যতম হলো সড়ক দুর্ঘটনা। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটিজনিত সড়ককেন্দ্রিক যে দুর্ঘটনা তাকেই সড়ক দুর্ঘটনা বলে। বাংলাদেশে রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হারও অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা। উদ্দীপকের মুগ্ধ কলেজ থেকে বাসে বাসায় যাচ্ছিল। হঠাৎ বাসটিকে পেছন থেকে অপর একটি বাস ওভারটেক করে। এ সময় দুই বাসের প্রবল চাপে মুখর ডানহাতে প্রচণ্ড আঘাত পায়। বাসের অন্যান্য যাত্রীরা আর্তনাদ করে উঠে। কয়েকজন মারাত্মকভাবে আহত হয়। এখানে মূলত সড়ক দুর্ঘটনাকে নির্দেশ করা হয়েছে। এরূপ সড়ক দুর্ঘটনার প্রভাব পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে খুবই মারাত্মক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের ফলাফলে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় প্রধান শিকার হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তিরা। উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় হাতহত হওয়ার কারণে তাদের পরিবারের সদস্যদের আর্থিকভাবে ক্ষতির শিকার হয় দুর্বিষহ জীবনযাপন করতে হয়। অনেকক্ষেত্রে এসব পরিবারের শিশুদের শিক্ষা ব্যাহত হয়। অনেক সময় দুর্ঘটনার শিকার ব্যক্তি শারীরিকভাবে পঙ্গু হয় কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এটি তাকে মানসিকভাবেও ভারসাম্যহীন করে তুলতে পারে। চরম হাতশায় অনেক মাদকাসক্ত হয়ে পড়ে। দুর্ঘটনায় পঙ্গু ব্যক্তি অনেক সময় ভিক্ষাবৃত্তির মতো পেশা গ্রহণ করতে বাধ্য হয়। আলোচনা শেষে বলা যায়, সড়ক দুর্ঘটনা শুধু ব্যক্তির পারিবারিক জীবনকেই বিপর্যস্ত করে না, বরং আর্থ-সামাজিক ও মানসিক জীবনকেও দুর্বিষহ করে তোলে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
"মুগ্ধর ক্ষেত্রে প্রতিফলিত সামাজিক সমস্যাটি শুধু পারিবারিক জীবনকে ব…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর