ঘটনা-২ এর রোহান সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ সামাজিক সমস্যাটি শুধু পারিবারিক জীবনকেই বিপর্যস্ত করে না, আর্থসামাজিক ও মানসিক জীবনকে ও দুর্বিসহ করে তোলে।
সড়ক দুর্ঘটনার প্রভাব পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে খুবই মারাত্মক, যা আবার বহু সমস্যার জন্ম দেয়। গবেষণার ফলাফলে উঠে এসেছে সড়ক দুর্ঘটনার প্রধান শিকার হচ্ছে উপার্জনক্ষম, ব্যক্তি। উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ার কারণে এসব পরিবারের সদস্যদের দুর্বিষহ জীবনযাপন করতে হয় এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। এ পরিবারের শিশুদের শিক্ষা ব্যাহত হয়। অনেক সময় দুর্ঘটনাকবলিত ব্যক্তি শারীরিকভাবে পঙ্গু হলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, যা তার ব্যক্তি জীবনকে ভারসাম্যহীন করে তোলে। মানসিক ভারসাম্যহীনতাও ব্যক্তি জীবনকে নানাভাবে প্রভাবিত করে। কখনো কখনো এটা আত্মহত্যায় রূপ নেয়। আবার দেখা যায়, পঙ্গু ব্যক্তিটি কে ভিক্ষা বৃত্তির পেশা গ্রহণ করতে হয়। কেউ কেউ আবার অপরাধ জগতে প্রবেশ করে। অনেকে আবার মাদকাসক্ত হয়ে পড়ে। এছাড়াও সড়ক দুর্ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর, সড়ক অবরোধসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। অনেক সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাঁচামাল নষ্ট হয়, কর্মঘণ্টা অপচয় হয়। চিকিৎসা সহ জরুরি প্রয়োজন বাধাগ্রস্ত হয় ।
সুতরাং সড়ক দুর্ঘটনা শুধু ব্যক্তির পারিবারিক জীবনকেই বিপর্যস্ত করে না, আর্থসামাজিক ও মানসিক জীবনকে ও দুর্বিষহ করে করে তোলে।