সমাজজীবনে দৃশ্যপট-২-এ উল্লিখিত ঘটনার প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: সমাজ জীবনে দৃশ্যপট-২ এ উল্লিখিত সড়ক দুর্ঘটনার প্রভাব গুরুতর। সড়ক দুর্ঘটনার প্রভাব পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে খুবই মারাত্মক, যা আবার বহু সমস্যার জন্ম দেয়। গবেষণার ফলাফলে উঠে এসেছে সড়ক দুর্ঘটনার প্রধান শিকার হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি। উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ার কারণে এসব পরিবারের সদস্যদের দুর্বিষহ জীবনযাপন করতে। হয় এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। পরিবারের শিশুদের শিক্ষা ব্যাহত হয়। অনেক সময় দুর্ঘটনা কবলিত ব্যক্তি শারীরিকভাবে পঙ্গু হলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, যা তার ব্যক্তি জীবনকে ভারসাম্যহীন করে তোলে। মানসিক ভারসাম্যহীনতাও ব্যক্তি জীবনকে নানা ভাবে প্রভাবিত করে। কখনো কখনো এটা আত্মহত্যায় রূপ নেয়। আবার দেখা যায়, পঙ্গু ব্যক্তিটি ভিক্ষাবৃত্তির পেশা গ্রহণ করে। কেউ কেউ আবার অপরাধ জগতে প্রবেশ করে। অনেকে আবার মাদকা সক্ত হয়ে। পড়ে। সুতরাং সড়ক দুর্ঘটনা শুধু ব্যক্তির পারিবারিক জীবনকেই বিপর্যস্ত করে না, আর্থ সামাজিক ও মানসিক জীবনকেও দুর্বিষহ করে তোলে। এছাড়াও সড়ক দুর্ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর, সড়ক অবরোধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। অনেক সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাঁচামাল নষ্ট হয়। কর্ম ঘণ্টা অপচয় হয়। চিকিৎসা সহ জরুরি প্রয়োজন বাধাগ্রস্ত হয়। তাই বলা যায়, সড়ক দুর্ঘটনা সমাজ জীবনকে ব্যাপক ভাবে প্রভাবিত করে থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
সমাজজীবনে দৃশ্যপট-২-এ উল্লিখিত ঘটনার প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর