দৃশ্য-২-এ উল্লিখিত সামাজিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা কর।
উত্তর: দৃশ্য-২ এ উল্লিখিত সামাজিক সমস্যাটি হলো সড়ক দুর্ঘটনা, যার সমাধানে প্রয়োজন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। বাংলাদেশে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর অন্যতম হলো সড়ক দুর্ঘটনা। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটিজনিত সড়ককেন্দ্রিক যে দুর্ঘটনা তাকেই সড়ক দুর্ঘটনা বলে। বাংলাদেশে রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হারও অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা। উদ্দীপকের দৃশ্য-২ এ জাফলং থেকে ফেরার পথে রহিমদের গেটলক বাসটি নিয়ম ভেঙে অন্যান্য যানবাহনকে ওভারটেক করে আসছে। তাদের বাসটিকে জায়গা দিতে গিয়ে সবজিভর্তি একটি পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অনেক সবজি নষ্ট হয় এবং পিকআপের চালক মারাত্মকভাবে আহত হয়। এখানে মূলত সড়ক দুর্ঘটনাকে তুলে ধরা হয়েছে। এটি বর্তমানে আমাদের দেশের একটি মারাত্মক সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এ ধরনের সড়ক দুর্ঘটনা নিরসন করতে হলে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রথমত, গাড়ির চালককে ট্রাফিক আইনকানুন ও নিয়ম-শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করা এবং নির্দিষ্ট সাইড, সিগন্যাল, গতি মেনে সতর্কভাবে গাড়ি চালাতে উৎসাহিত করা। দ্বিতীয়ত, আধুনিক ও মানসম্মত ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা, ঝুঁকিপূর্ণ রাস্তা, কালভার্ট, ব্রিজ সংস্কার ও পুনর্নির্মাণ করে সড়ক নিরাপদ করার পদক্ষেপ গ্রহণ করা। তৃতীয়ত, বেপরোয়া ও নেশাগ্রস্ত বা মাতাল অবস্থায় গাড়ি না চালানো, অন্য গাড়িকে ওভারটেকিং না করার বিষয়ে চালকদের সচেতন এবং আইন মানতে উদ্বুদ্ধ করা। চতুর্থত, গাড়ির ছাদে যাত্রী ও মালামাল বহন না করা, রাস্তায় গাড়ি বের করার পূর্বে যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করাসহ এসব বিষয়ে সচেতন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পঞ্চমত, ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বশীল হওয়া এবং ভুয়া লাইন্সেধারি যাতে রাস্তায় গাড়ি চালাতে না পারে তা নিশ্চিত করা। ষষ্ঠত, আইন প্রযোগকারী সংস্থাকে দায়িত্ব পালনে সচেতন করা। এ পদক্ষেপগুলো যদি গ্রহণ করা যায় তাহলে আশা করা যায়, বাংলাদেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্য-২-এ উল্লিখিত সামাজিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর