'ঘটনা-১-এ উল্লিখিত সমস্যাটি আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ'- তুমি কি একমত? মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ঘটনা-১ এ বাংলাদেশের মারাত্মক একটি সামাজিক সমস্যা এইডসকে চিহ্নিত করা হয়েছে। এটি আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এ বক্তব্যের সাথে একমত। এইডস একটি মারাত্মক প্রাণঘাতী সংক্রামক রোগ বা ব্যাধি। দেহে এইচআইভি ভাইরাসের সংক্রমণের ফলে এইডস রোগ হয়। এটি হলো অতি ক্ষুদ্র এক বিশেষ ধরনের ভাইরাস। এ রোগে আক্রান্ত ব্যক্তির দ্রুত ওজন কমতে থাকে এবং সার্বক্ষণিক ডায়রিয়া, জ্বর ও কাশি লেগেই থাকে। উদ্দীপকের ঘটনা-১ মি. 'ক' অসুস্থ হলে তাকে রক্ত দিতে হয়। কিন্তু রক্ত দেয়ার ৭-৮ মাস পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েন। তার দ্রুত ওজন কমতে থাকে। সবসময় জ্বর ও পেটের সমস্যা লেগে থাকে। তিনি অবসাদ অনুভব করেন। ডাক্তার তাকে রক্ত পরীক্ষা করতে বলেন। এরূপ বর্ণনায় এইডসের চিত্র প্রকাশ পায় যা আমাদের জাতীয় জীবনে মারাত্মক প্রভাব বিস্তার করে। এইডস বা এইচআইভির কারণে আমাদের দেশে নিরাপদ রক্তের প্রাপ্যতা ঝুঁকিপূর্ণ। দরিদ্র দেশগুলোর পাশাপাশি উন্নত দেশগুলোর অব্যাহত উন্নয়ন এবং সেবা ব্যবস্থাও হুমকির সম্মুখীন হয়েছে। বিশ্বে এইডস-এর কারণে একদিকে অকাল মৃত্যুর হার বাড়ছে এবং গড় আয়ু কমছে। আর অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও এইডস-এর কারণে প্রজনন হার হ্রাস পাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হচ্ছে। উৎপাদনশীলতা কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র। আলোচনা শেষে তাই বলা যায়, এইডস একটি মরণঘাতী ব্যাধি। এর ফলে ব্যক্তি সামাজিকভাবে যেমন নিগৃহিত হয় তেমনি তারা জাতীয় জীবনে হয়ে ওঠে হুমকীস্বরূপ। তাই এ থেকে আমাদের সকলের সচেতন থাকা আবশ্যক।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
'ঘটনা-১-এ উল্লিখিত সমস্যাটি আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপ…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর