দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সামাজিক সমস্যাটি হলো সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা দূরীকরণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
সড়ক দুর্ঘটনার মতো সামাজিক সমস্যা সমাধানে সর্বপ্রথম সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দিতে হবে। চালক নিয়োগের ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণসহ যোগ্যতা নির্ধারণ করে নিয়োগ দিতে হবে। গাড়ির চালককে ট্রাফিক আইন কানুন ও নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করতে হবে। সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। বেপরোয়া ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, গাড়িতে অতিরিক্ত যাত্রী ও মাল, পরিবহন না করা, অন্য গাড়িকে ওভারটেকিং না করার বিষয় চালকদের সচেতন এবং আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে। ভারী যানবাহন চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। ঝুঁকিপূর্ণ রাস্তা, কালভার্ট, ব্রিজ সংস্কার ও পুনঃনির্মাণ করে সড়ক নিরাপদ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিযোগিতা করে গাড়ি না চালাতে উদ্বুদ্ধ করা। রাস্তায় গাড়ি বের করার পূর্বে যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করে বের হতে হবে। ভুয়া লাইসেন্স ধারী বা লাইসেন্স ছাড়া কাউকে রাস্তায় গাড়ি চালাতে বাধা দিতে হবে। রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। মাদকাসক্ত ড্রাইভারদের চিহ্নিত করে তাদের লাইসেন্স প্রত্যাহার করতে হবে।
মোটকথা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করলে সামাজিক সমস্যাটি প্রতিরোধ সম্ভব হবে।