“দশের লাঠি একের বোঝা"-উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: 'দশের লাঠি একের বোঝা' প্রবাদটির মানে হলো একজনের পক্ষে যেসব কাজ করা সম্ভম্ব নয় তা দশজন একত্র হলে খুব সহজেই করা সম্ভব। যেমন- বর্তমানে কৃষির আধুনিকায়নের জন্য কৃষি যান্ত্রিকীকরণ প্রয়োজন যার ব্যয়ভার বহন করা একজন কৃষকের পক্ষে সম্ভব নয়। কিন্তু কয়েকজন কৃষক যদি একজোট হয়ে সমবায় গঠন করে তবে সে কাজ সহজেই করা সম্ভব। তাছাড়া সমবায় এর সদস্যদের আপদকালীন বা দুর্যোগের সময় প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদান করে বিপর্যয়ে সহনশীলতা যোগায়। ফলে সদস্যদের পক্ষে কোনো কাজই বোঝা মনে হয় না।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
“দশের লাঠি একের বোঝা"-উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর