হারেছ মিয়ার এলাকায় সৃষ্ট বন্যাজনিত সমস্যাগুলো চিহ্নিত করো।
উত্তর: হারেছ মিয়ার এলাকায় বন্যাজনিত সমস্যা দেখা দেয়। প্রতি বছর বাংলাদেশের প্রায় [গণিত] জমি বন্যার কারণে বিভিন্ন মাত্রায় প্লাবিত হয়। এতে করে ফসল উৎপাদন বাধাগ্রস্ত হয়। কারণ জলজ উদ্ভিদ ছাড়া অধিকাংশ ফসল জলাবদ্ধ অবস্থায় বেঁচে থাকতে পারে না। ফলে ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যায় না। জলাবদ্ধতার কারণে রোগব্যাধির প্রাদুর্ভাব ঘটে। এ সময় গো-খাদ্য পাওয়া যায় না। পানি দূষিত হয়ে পড়ে। গবাদিপশু অপুষ্টিতে ভোগে। বিভিন্ন সংক্রামক রোগ ও কৃমির আক্রমণ বৃদ্ধি পায়। ঘাসে বিষক্রিয়া সৃষ্টি হয়, তা খেয়ে গবাদিপশু অসুস্থ হয়ে পড়ে। এছাড়া পশুপাখি রক্ষণাবেক্ষণে সমস্যার সৃষ্টি হয়। সুতরাং, উপরিউক্ত সমস্যাগুলোই হারেছ মিয়ার এলাকায় পরিলক্ষিত হয়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
হারেছ মিয়ার এলাকায় সৃষ্ট বন্যাজনিত সমস্যাগুলো চিহ্নিত করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর