উদ্দীপকের আলোকে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাজনিত সমস্যা হতে গবাদিপশু রক্ষায় নিম্নলিখিত পরামর্শগুলো দিয়ে থাকেন— i. গবাদিপশুকে যথাসম্ভব উঁচু ও শুকনো জায়গায় রাখতে হবে। ii. বন্যার দূষিত পানি না খাইয়ে গবাদিপশুকে পরিষ্কার পানি খাওয়াতে হবে। iii. বন্যার সময় খাদ্য হিসেবে খড়, চালের কুঁড়া, ভুসি ও খৈল বেশি করে খাওয়াতে হবে। iv. বন্যার সময় কাঁচা ঘাস পাওয়া যায় না। তাই এ সময়ে গবাদিপশুকে কচুরিপানা, লতাগুল্ম ও কলা গাছ খাওয়াতে হবে। v. কাঁচা ঘাসের বিকল্প হিসেবে গবাদিপশুকে হে ও সাইলেজ তৈরি করে খাওয়াতে হবে। vi. গবাদিপশুকে সংক্রামক রোগের টিকা দিতে হবে এবং কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। উপরিউক্ত বিভিন্ন কৌশলে কুড়িগ্রামের বাসিন্দারা গবাদিপশুকে রক্ষা করতে পারবে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর