উদ্দীপকের আলোকে মৎস্য চাষী সুমনের উল্লিখিত সমস্যাটির বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকে মৎস্য চাষি সুমন মৎস্য চাষে জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যার সম্মুখীন হন। মাছ চাষ ও পোনা উৎপাদনে জলবায়ুজনিত সমস্যাগুলো নিচে আলোচনা করা হলো- i. আমাদের দেশে মৌসুমি পুকুরগুলোতে এপ্রিল-মে মাসে বৃষ্টির পানি জমলে চাষিরা মাছ ছাড়ে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে মাছ ছাড়তে দেরি হচ্ছে। ফলে চাষের সময় কমে যাচ্ছে এবং ছোট মাছ বাজারজাত করতে হচ্ছে। এতে করে চাষিরা লোকসানের সম্মুখীন হচ্ছে। ii. জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতের ফলে হ্যাচারিতে মাছের প্রজনন ও পোনা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। iii. অগভীর পুকুরে অধিক তাপমাত্রায় মাছ সহজে রোগাক্রান্ত হচ্ছে এবং মৃত্যুহার বেড়ে গিয়ে উৎপাদন কম হচ্ছে। iv. জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাসের তীব্রতা বেড়ে যাচ্ছে; ফলে মাছ পুকুর থেকে বেড়িয়ে যাচ্ছে এবং মৎস্য সেক্টরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গিয়ে চাষিদের দুর্ভোগ বাড়ছে। v. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে উপকূলীয় অঞ্চলে চাষের পুকুরগুলো ডুবে যাচ্ছে। তাই বলা যায়, মৎস্যচাষি সুমন উপরিউক্ত আলোচনায় উল্লিখিত সমস্যা গুলোর সম্মুখীন হন।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মৎস্য চাষী সুমনের উল্লিখিত সমস্যাটির বিবরণ দাও।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর