তুমি কি মনে কর, অভিযোজন কলা-কৌশলের আশ্রয় নিয়ে গফুর সাহেব বিপর্যয় মোকাবেলা করতে পারতেন? যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: উদ্দীপকের গফুর মিয়ার দুইটি গবাদিপশু জলোচ্ছ্বাসের কবলে পড়ে মারা যায়। গফুর মিয়া যদি নিম্নলিখিত অভিযোজন কৌশলগুলো গ্রহণ করতেন তাহলে তিনি বিপর্যয় মোকাবিলা করতে পারতেন। অভিযোজন কৌশলগুলো হলো- ১. উঁচুস্থানে পশুপাখির বাসস্থানের ব্যবস্থা করা। ২. জলোচ্ছ্বাস বা ঝড়ের সংকেত পাওয়ার সাথে সাথে গবাদিপশুকে উঁচু আশ্রয়স্থলে নিয়ে বেঁধে রাখা। ৩. এ সময় পশুর জন্য ভাতের মাড় ও জাউ, শুকনো খড় এবং দানাদার খাদ্যের ব্যবস্থা করা। ৪. গবাদিপশুকে দানাদার খাদ্য যেমন- ভুসি, কুঁড়া, খৈল ও প্রয়োজনমতো লবণ খাওয়ানো। ৫. গবাদিপশুকে কাঁচা ঘাসের পরিবর্তে বিভিন্ন গাছ-পাতা খাওয়ানো। ৬. জলোচ্ছ্বাস কবলিত এলাকায় টিম গঠন করে পশু চিকিৎসার ব্যবস্থা করা। ৭. গবাদিপশুকে নিয়মিত সংক্রামক রোগের টিকা দেওয়া। ৮. গবাদিপশু যাতে পচা দূষিত পানি খেয়ে রোগাক্রান্ত হতে না পারে সেদিকে লক্ষ রাখা ইত্যাদি। তাই উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি, অভিযোজন কলা কৌশলের আশ্রয় নিয়ে গফুর সাহেব বিপর্যয় মোকাবিলা করতে পারতেন।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর, অভিযোজন কলা-কৌশলের আশ্রয় নিয়ে গফুর সাহেব বিপর্যয় মো…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর