উদ্ভূত পরিস্থিতিতে পশুগুলোর জন্য রাজন বাবুর স্ত্রীর করণীয় বর্ণনা করো।
উত্তর: অনাবৃষ্টি বা বৃষ্টিপাতের স্বল্পতার কারণে ২০দিন বা তার অধিক দিন হয়ে গেলে তা খরা হিসেবে বিবেচিত হয়। খরা থেকে গবাদিপশুগুলোকে রক্ষা করতে রাজন বাবুর স্ত্রী যে কাজগুলো করেন তা নিম্নরূপ- i. কাঁঠাল, ইপিল ইপিল, বাবলাসহ বিভিন্ন গাছ-পাতার চাষ করেন এবং খরার সময় এসব গাছের পাতা পশুকে খাওয়ান। ii. খরার সময় পশুকে ভাতের ফেন, তরকারির উচ্ছিষ্ট অংশ, কুঁড়া, গমের ভুসি, ডালের ভুসি, খৈল, ঝোলাগুড় পর্যাপ্ত পরিমাণে খাওয়ান। iii. গবাদিপশুকে নিয়মিত সংক্রামক রোগের টিকা দেন। iv. পশুকে কাঁচা ঘাসের সম্পূরক খাদ্য খাওয়ান। v. খরা মৌসুম আসার পূর্বেই তিনি ঘাস দ্বারা সাইলেজ ও হে তৈরি করে রাখেন, যা খরা মৌসুমে পশুপাখিকে খাওয়ান। vi. গবাদিপশুকে শুষ্ক খড় না খাইয়ে ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খড় ও ইউরিয়া মোলাসেস ব্লক খাওয়ান। vii. গবাদিপশুকে পর্যাপ্ত দানাদার খাদ্য খাওয়ান। viii. পশুকে বেশি করে পরিষ্কার পানি খাওয়ান। ix. পশুকে নিয়মিত গোসল করান। x. পশুর শরীর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং পরজীবীর চিকিৎসা করান। xi. পশুকে ছায়াযুক্ত স্থানে রাখেন এবং প্রখর রোদ থেকে দূরে রাখেন। xii. গবাদিপশু অসুস্থ হলে পশু ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা করান। পরিশেষে বলা যায়, উদ্ভূত পরিস্থিতিতে গবাদিপশু পালনে রাজন বাবুর স্ত্রী উল্লিখিত পন্থা অবলম্বন করেন।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
উদ্ভূত পরিস্থিতিতে পশুগুলোর জন্য রাজন বাবুর স্ত্রীর করণীয় বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর