উদ্দীপকে বর্ণিত সংস্থাটি সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে সমাজ উন্নয়নের ক্ষেত্রে গতিশীল ভূমিকা পালন করে— তোমার মতামত দাও ।
উত্তর: উদ্দীপক দ্বারা নির্দেশিত সংস্থা তথা ব্র্যাক সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে সমাজ উন্নয়নের ক্ষেত্রে গতিশীল ভূমিকা পালন করছে । দেশের সার্বিক উন্নয়নের নীতি নির্দেশনা প্রণয়নের দায়িত্ব সরকারের। তবে সরকারের একক প্রচেষ্টায় সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়। সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকার একা সব সমস্যা মোকাবিলা করে জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারে না । এক্ষেত্রে ব্র্যাক কার্যকরী পদ্ধতি ও কর্মসূচি গ্রহণ করে সরকারি কর্মসূচির পরিপূরক হিসেবে ভূমিকা পালন করতে পারে । ব্র্যাক জনগণের চাহিদা ও প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে। বর্তমানে সংস্থাটি ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার ও আইনি সহায়তা কর্মসূচি, নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখছে। জাতীয় পর্যায়ে সারাদেশ জুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সংগঠনটি আন্তর্জাতিক অঙ্গনেও এর নানা কর্মসূচির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। ব্র্যাকের এসব কাজে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। পরিশেষে বলা যায়, ব্র্যাক সরকারের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কর্মকাণ্ড পরিচালনা করে। আর এ সমন্বয় এবং কর্মকাণ্ডের মাধ্যমে সংস্থাটি সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ।
HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংস্থাটি সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে সমাজ উন্নয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর