শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মিসেস আমিনা ও মুনির সাহেবদের প্রতিষ্ঠান একসাথে কাজ করলে সর্বাধিক সাফল্য অর্জিত হবে। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের মিসেস আমিনা বেসরকারি প্রতিষ্ঠানে এবং মুনির সাহেব সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উক্ত প্রতিষ্ঠানসমূহ এক সাথে কাজ করলে সর্বাধিক সাফল্য অর্জিত হবে- এ বিষয়ের সাথে আমি একমত। কোনো দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য অর্জন করতে হলে সরকারি ও বেসরকারি উভয় সংস্থার একসাথে কাজ করা উচিত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিদ্যমান আর্থ-সামাজিক সমস্যা দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আর্থ- সামাজিক উন্নয়নে দরিদ্রতা অন্যতম প্রতিবন্ধক। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা পাশাপাশি কাজ করার মাধ্যমে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে। বর্তমানে সরকার শিক্ষার প্রসারে ব্যাপক গুরুত্বারোপ করেছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক, সর্বজনীন ও অবৈতনিক করেছে, বিনামূল্যে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বই বিতরণ করছে, মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে। এক্ষেত্রে বেসরকারি সংস্থা বৃত্তির ব্যবস্থা, খাদ্যবিতরণ, কারিগরি শিক্ষা প্রভৃতির মাধ্যমে সরকারের পরিপূরক ও সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করছে যা শিক্ষার প্রসারকে গতিশীল করে তুলেছে। জনসংখ্যা সমস্যা বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। এই বিরাট জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জিত হবে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও কৃষি ও শিল্পের সমন্বিত উন্নয়ন সাধন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রভৃতি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা একত্রে কাজ করলে আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য অর্জন করা সম্ভব। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য লাভে সরকারি ও বেসরকারি সংস্থার একত্রে কাজ করা এখন সময়ের দাবি মাত্র।

HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মিসেস আমিনা ও মুনির সাহেবদের প্রতিষ…

উদ্দীপক

মিসেস আমিনা এবং মুনির সাহেব দুটি আলাদা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি। দেশি-বিদেশী বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে মিসেস আমিনা গ্রামীণ দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করেন। অন্যদিকে মুনির সাহেব গরীব, অশিক্ষিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেন, যা বিভিন্ন মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হয়।

Dinajpur · 2017

উত্তর

গ্রামীন ব্যাংক হলো জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা।

উত্তর

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) থেকে উদ্ভূত ও বিকশিত একটি গ্রামোন্নয়ন উদ্যোগ হলো কুমিল্লা মডেল। কুমিল্লা মডেল হলো কুমিল্লা জেলা শহরে অবস্থিত এমন একটি প্রশিক্ষণ গবেষণা প্রতিষ্ঠান যা তৃণমূল পর্যায়ের জনগণ তথা কৃষকদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ও সমবায়ের ভিত্তিতে কৃষি ও পল্লী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। উন্নত কৃষি পদ্ধতির প্রসার ঘটানো, প্রযুক্তিগত উদ্ভাবনসমূহ প্রয়োগে কৃষকদের উৎসাহ দান, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, পুজিগঠনে উৎসাহ দান, ঋণপ্রাপ্তিতে সাহায্য প্রভৃতির মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধিপূর্বক গ্রামীন সমাজজীবনের সমস্যা সমাধান করা তথা সার্বিক গ্রামোন্নয়নই কুমিল্লা মডেলের মূল লক্ষ্য।

উত্তর

উদ্দীপকের মিসেস আমিনা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। মানব সমাজের বিভিন্নমুখী চাহিদা পূরণ ও সমস্যা সমাধানে জনগণের উদ্যোগ ও অর্থানুকূল্যে বেসরকারি সংস্থার উদ্ভব। বেসরকারি সংস্থা বলতে বোঝানো হয় সেসব সংস্থাকে যেগুলো উন্নয়ন বা সেবামূলক কর্মকান্ডে কোনো না কোনোভাবে জড়িত। অর্থাৎ, সহজভাবে বলতে গেলে, জনগণের বহুমুখী চাহিদা ও প্রয়োজন পূরণের মাধ্যমে সার্বিক উন্নয়নের লক্ষ্যে জনগণ কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠানই বেসরকারি সংস্থা। উদাহরণস্বরূপ: BRAC, ASA, Grameen Bank, Proshika প্রভৃতি বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থাসমূহের তহবিলের উৎস হলো বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন- USAID, CIDA, NORAD। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা যেমন- Oxfam, Vivid, Kusso প্রভৃতি। শিক্ষাবিস্তার, ক্ষুদ্র ঋণদান, কৃষি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন প্রভৃতি উন্নয়নমূলক কার্যক্রম বেসরকারি সংস্থা পরিচালনা করে থাকে। উদ্দীপকের মিসেস আমিনা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানের আর্থিক উৎস হলো বিভিন্ন দেশী-বিদেশী আর্থিক ও ত্রাণ সহায়তাকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের অন্যতম কাজ হলো দরিদ্র নারীদের আর্থ- সামাজিক উন্নয়নে সাহায্য করা। সুতরাং, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মিসেস আমিনা যে প্রতিষ্ঠানে কাজ করেন তার সাথে বেসরকারি সংস্থার সাদৃশ্যতা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের মিসেস আমিনা বেসরকারি প্রতিষ্ঠানে এবং মুনির সাহেব সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উক্ত প্রতিষ্ঠানসমূহ এক সাথে কাজ করলে সর্বাধিক সাফল্য অর্জিত হবে- এ বিষয়ের সাথে আমি একমত। কোনো দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য অর্জন করতে হলে সরকারি ও বেসরকারি উভয় সংস্থার একসাথে কাজ করা উচিত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিদ্যমান আর্থ-সামাজিক সমস্যা দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আর্থ- সামাজিক উন্নয়নে দরিদ্রতা অন্যতম প্রতিবন্ধক। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা পাশাপাশি কাজ করার মাধ্যমে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে। বর্তমানে সরকার শিক্ষার প্রসারে ব্যাপক গুরুত্বারোপ করেছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক, সর্বজনীন ও অবৈতনিক করেছে, বিনামূল্যে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বই বিতরণ করছে, মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে। এক্ষেত্রে বেসরকারি সংস্থা বৃত্তির ব্যবস্থা, খাদ্যবিতরণ, কারিগরি শিক্ষা প্রভৃতির মাধ্যমে সরকারের পরিপূরক ও সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করছে যা শিক্ষার প্রসারকে গতিশীল করে তুলেছে। জনসংখ্যা সমস্যা বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। এই বিরাট জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জিত হবে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও কৃষি ও শিল্পের সমন্বিত উন্নয়ন সাধন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রভৃতি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা একত্রে কাজ করলে আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য অর্জন করা সম্ভব। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য লাভে সরকারি ও বেসরকারি সংস্থার একত্রে কাজ করা এখন সময়ের দাবি মাত্র।
HSCSociology 2nd PaperChapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিসেস আমিনা এবং মুনির সাহেব দুটি আলাদা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি। দেশি-বিদেশী বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে মিসেস আমিনা গ্রামীণ দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করেন। অন্যদিকে মুনির সাহেব গরীব, অশিক্ষিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেন, যা বিভিন্ন মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হয়।

Dinajpur · 2017

ক
গ্রামীণ ব্যাংক কোন ধরনের সংস্থা?
খ
'কুমিল্লা মডেল'- বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের মিসেস আমিনা কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মিসেস আমিনা ও মুনির সাহেবদের প্রতিষ্ঠান একসাথে কাজ করলে সর্বাধিক সাফল্য অর্জিত হবে। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুমিল্লা মডেল'- বলতে কী বোঝায়?

'কুমিল্লা মডেল'- বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গ্রামীণ ব্যাংক কোন ধরনের সংস্থা?

গ্রামীণ ব্যাংক কোন ধরনের সংস্থা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাহেলার বিয়ে হয় তিন বছর আগে। তার দিনমজুর স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সন্তানদের নিয়ে তার কষ্টে দিন কাটে। এরপর স্থানীয় একটি বেসরকারি সংস্থা হতে কিছু টাকা নিয়ে সে হাঁস-মুরগীর খামার গড়ে তোলে। অন্যদিকে, অভাবী সখিনা রাহেলার মত টাকা নিয়ে শাক-সবজির বাগান করে পরিবারের আয় বৃদ্ধি করছে। তাদের সন্তানেরা স্কুলে লেখাপড়া করছ।

Dhaka · 2017

ক
সরকারি সংস্থা কী?
খ
বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?
গ
উদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ
গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?

বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সরকারি সংস্থা কী?

সরকারি সংস্থা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে প্রচেষ্টা চলছে সে প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ বেসরকারি সংস্থাগুলোর মধ্যে একটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

Rajshahi · 2018

ক
NGO′NGO^{\prime}র পূর্ণরূপ কী?
খ
সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন— ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে উল্লিখিত নোবেলজয়ী সংস্থা কোনটি? ব্যাখ্যা করো।
ঘ
“বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ” – তুমি কি এ বক্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন— ব্যাখ্যা করো।

সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন— ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.NGO′NGO^{\prime}র পূর্ণরূপ কী?

NGO′NGO^{\prime}র পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্য-১: সাজুদের এলাকার কয়েকটি গ্রামে শুকনো মৌসুমে চাষাবাদ ভালো হয় না। অনেকেই কাজহীন অবসর সময় কাটায় বর্তমানে গ্রামবাসী আশার আলো দেখতে পাচ্ছে। কারণ সরকারি সংস্থা BRDB-এর উদ্যোগে এলাকায় গভীর নলকূপ বসানো হচ্ছে। দৃশ্য-২: গ্রামের হতদরিদ্র নারী সখিনা ও বানেসা স্থানীয় বেসরকারি সংস্থা থেকে টাকা নিয়ে নকশি কাঁথা সেলাই, বাঁশ ও বেতের বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রির জন্য শহরে পাঠাচ্ছে। গ্রামের অনেক নারী তাদের সাথে কাজ করছে।

Dhaka · 2018

ক
BARD-এর পূর্ণরূপ কী?
খ
দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ভূমিকা গুরুত্বপূর্ণ— ব্যাখ্যা করো
গ
দৃশ্য-১-এ সরকারি সংস্থার কোন কার্যক্রম গৃহীত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্য-২-এর সংস্থার কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ আর্থ- সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের মিসেস আমিনা কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্য'কুমিল্লা মডেল'- বলতে কী বোঝায়?গ্রামীণ ব্যাংক কোন ধরনের সংস্থা?গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ করউদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?সরকারি সংস্থা কী?“বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকাউদ্দীপকে উল্লিখিত নোবেলজয়ী সংস্থা কোনটি? ব্যাখ্যা করো।সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন— ব্যাখ্যা করো।NGO [গণিত] র পূর্ণরূপ কী?দৃশ্য-২-এর সংস্থার কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ আর্থ- সামাজিক উন্নয়নকে ত্বরান্ব

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।