উদ্দীপকের কোন প্রতিষ্ঠানের প্রধান নোবেল পুরস্কার পান? উক্ত প্রতিষ্ঠানের কার্যাবলি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ছক-ক-এ উল্লেখিত সংস্থা দুটোর মধ্যে নোবেল বিজয়ী সংস্থা বলতে গ্রামীণ ব্যাংককে বোঝানো হয়েছে। গ্রামীণ দারিদ্র্য বিমোচনে সংস্থাটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি সংস্থা। এটি ১৯৭৬ সালে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে যাত্রা শুরু করে। সংস্থাটি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল-গ্রামের দুস্থ, অসহায়, পুঁজিহীন মহিলা ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করা। এ লক্ষ্যে সংস্থাটি দরিদ্র জনগোষ্ঠীকে নির্দিষ্ট গ্রুপে অন্তর্ভুক্ত করে তাদের সংগঠিত করার মাধ্যমে সমস্যা সমাধানে প্রত্যয়ী করে তোলে। দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য সচেতন করে তোলে। এজন্য সংস্থাটি মহিলাদের মধ্যে বিনা জামানতে এবং সহজ শর্তে ক্ষুদ্র ঋণ বিতরণ করে। এছাড়া গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে সংস্থাটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে। উদ্দীপকের ছক-ক-এ গ্রামীণ ব্যাংক ও ব্র্যাককে উল্লেখ করা হয়েছে। উপরের আলোচনায় সুস্পষ্ট যে, গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার লাভ করেছে। সংস্থাটি গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল
উদ্দীপকের কোন প্রতিষ্ঠানের প্রধান নোবেল পুরস্কার পান? উক্ত প্রতিষ্ঠ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর