কুমিল্লা মডেল বলতে কী বোঝায়?
উত্তর: বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) থেকে উদ্ভূত ও বিকশিত একটি গ্রামোন্নয়ন উদ্যোগ হলো কুমিল্লা মডেল। কুমিল্লা মডেল হলো কুমিল্লা জেলা শহরে অবস্থিত এমন একটি প্রশিক্ষণ গবেষণা প্রতিষ্ঠান যা তৃণমূল পর্যায়ের জনগণ তথা কৃষকদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ও সমবায়ের ভিত্তিতে কৃষি ও পল্লি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। উন্নত কৃষি পদ্ধতির প্রসার, প্রযুক্তিগত উদ্ভাবনসমূহ প্রয়োগে কৃষকদের উৎসাহ দান, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, পুঁজিগঠনে উৎসাহ দান, ঋণপ্রাপ্তিতে সাহায্য প্রভৃতির মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি করে গ্রামীণ সমাজ জীবনের সমস্যা সমাধান করা তথা সার্বিক গ্রামোন্নয়নই কুমিল্লা মডেলের মূল লক্ষ্য।
HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল
কুমিল্লা মডেল বলতে কী বোঝায়?
উত্তর