উদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বেসরকারি সংস্থার ঋণদান করার কার্যক্রম প্রতিফলিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সামাজিক কল্যাণ ও জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে গড়ে ওঠা অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থাকে বেসরকারি সংস্থা বলা হয়। বেসরকারি সংস্থাসমূহ আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন গ্রামীণ উন্নয়ন, দারিদ্র বিমোচন, ঋণদান, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন ইত্যাদি পরিচালনা করে থাকে। ঋণ প্রদান কর্মসূচি বেসরকারি সংস্থার অন্যতম একটি কার্যক্রম। গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন খাতে ঋণ প্রদান করে থাকে। আমাদের দেশের গ্রামীণ জনগোষ্ঠী এই ঋণ গ্রহণ করে বিভিন্ন ছোটখাটো কাজ করে নিজেদের আয় উপার্জন বৃদ্ধি করছে। উদ্দীপকেও দেখা যায় গ্রামের দুস্থ মহিলা শিউলি নিজেদের পরিবারের আর্থিক সমস্যা কাটানোর জন্য একটি বেসরকারি সংস্থা থেকে নগদ অর্থ নিয়ে হাঁস মুরগির খামার গড়ে তুলে। যার ফলে সে এখন অনেকটা সচ্ছল। পাশাপাশি তার প্রতিবেশী বিউটিও সংসারের সচ্ছলতা আনার জন্য বেসরকারি সংস্থা থেকে টাকা নিয়ে সেলাই মেশিন কিনে তা দিয়ে উপার্জন শুরু করেন। যার ঋণদান কার্যক্রমকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে বেসরকারি সংস্থার ঋণদান করার কার্যক্রম প্রতিফলিত হয়েছে।
HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল
উদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর