সাথী তার বক্তব্যে সামাজিক উন্নয়নের যে বিষয়টি তুলে ধরেছেন তার ব্যাখ্যা দাও।
উত্তর: সাথী তার বক্তব্যে সামাজিক উন্নয়নের যে বিষয়টি তুলে ধরেছেন তা হলো শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। উদ্দীপকের সাথী বলেন, সামাজিক তথা মানুষের সামগ্রিক উন্নয়নের অংশীদার হওয়ার জন্য পর্যাপ্ত স্কুল-কলেজ স্থাপন প্রয়োজন। তাই সামাজিক উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে স্কুল, কলেজ স্থাপন করা উচিত। অর্থাৎ সাথী তার বক্তব্যে সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য যে বিষয়টি তুলে ধরেছেন তা হলো শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। শিক্ষা এমন একটি বিষয় যা মানুষের মানবিক গুণাবলির উৎকর্ষ সাধন করে। শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায়। এটি মানুষের মূল্যবোধের উৎকর্ষ সাধন করে। শিক্ষা মানুষের দক্ষতা বৃদ্ধি করে। শিক্ষা সমাজ উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে কাজ করে। মানুষের অন্তর্দৃষ্টি পরিবর্তনে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। সামাজিক কুসংস্কার দূরীকরণে শিক্ষা প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। আন্তর্জাতিক ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণে শিক্ষার গুরুত্ব অপরিসীম। অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন ইত্যাদির হাত থেকে রক্ষা পাওয়ার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষা মানুষকে নিজের অধিকার আদায়ে তৎপর করে তোলে। দেশীয় ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ইত্যাদির মূলে শিক্ষার ভূমিকা ব্যাপক। শিল্পক্ষেত্রে উন্নয়নেও শিক্ষার বিকল্প নেই। অর্থনৈতিক উন্নয়ন মানেই শিক্ষাব্যবস্থার উন্নয়ন।
HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল
সাথী তার বক্তব্যে সামাজিক উন্নয়নের যে বিষয়টি তুলে ধরেছেন তার ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর