উদ্দীপকের চিত্রটি কোন বেসরকারি সংস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রটি বাংলাদেশের বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংককে নির্দেশ করে। গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল-গ্রামের দুস্থ, অসহায়, পুঁজিহীন মহিলা ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করা। এ লক্ষ্যে সংস্থাটি দরিদ্র জনগোষ্ঠীকে নির্দিষ্ট গ্রুপে অন্তর্ভুক্ত করে তাদের সংগঠিত করার মাধ্যমে সমস্যা সমাধানে প্রত্যয়ী করে তোলে। দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য সচেতন করে তোলে। এজন্য সংস্থাটি মহিলাদের মধ্যে বিনা জামানতে এবং সহজ শর্তে ক্ষুদ্র ঋণ বিতরণ করে। এছাড়া গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। বাংলাদেশের গ্রামাঞ্চলের ভূমিহীন পরিবার ও দরিদ্র মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে, গ্রামীণ ব্যাংক তার অন্যতম। গ্রাম্য টাউট, মহাজন এবং সুদখোরদের হাত থেকে রক্ষা করে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য। উদ্দীপকের চিত্রে গ্রামীণ ব্যাংকের লোগো প্রদর্শিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটি বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংকের নির্দেশক।
HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি কোন বেসরকারি সংস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর