শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'A [গণিত] কোন ধরনের সংস্থা? সামাজিক উন্নয়নে 'A [গণিত] ও 'B [গণিত] উভয় সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- মূল্যায়নে কর।

উত্তর: উদ্দীপকের A সরকারি সংস্থা কুমিল্লা সমবায় পদ্ধতি। সরকার কর্তৃক পরিচালিত সংস্থাকে সরকারি সংস্থা বলা হয়। সরকারি সংস্থার স্বায়ত্তশাসন, স্বাধীনতা এবং দায়িত্বশীলতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সরকারি সংস্থার উদাহরণ হিসেবে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড, কুমিল্লা সমবায় পদ্ধতি ইত্যাদি উল্লেখযোগ। পল্লি উন্নয়ন একাডেমির পরিচালনায় ১৯৬০ সালে কুমিল্লা মডেলের আওতায় সমবায় সমিতি চালু হয়। যার বৈশিষ্ট্য মূলধন গঠন, ঋণদান, কৃষিপণ্যের তদারকি, সাপ্তাহিক বৈঠক ইত্যাদি। উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত ছকের সংস্থাটি চালুর সময় ১৯৬০ এবং কৃষিণ্যের তদারকি সাপ্তাহিক বৈঠক, মূলধন গঠন ও ঋণদান প্রভৃতি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। যা কুমিল্লা সমবায় পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। সামাজিক উন্নয়ন বলতে দেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। বেসরকারি সংস্থা ব্র্যাক গ্রামের হতদরিদ্র নরীদের ক্ষুদ্রঋণ এবং ক্ষেত্র বিশেষে জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে মূলধন সরবরাহ করে। যার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়। শিক্ষাক্ষেত্র, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, শিশু উন্নয়ন, অনুকুল সামাজিক পরিবেশ সৃষ্টি করা প্রভৃতি সামাজিক উন্নয়নে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে "A" চিহ্নিত সরকারি সংস্থা কুমিল্লা সমবায় পদ্ধতি গ্রামীণ সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকার পালন করে। এটি মূলত কৃষকদের নিজস্ব একটি সংগঠন। এটি মূলধন গঠন করে, ঋণদান করে, কৃষিপণ্যের তদারকি করে। ঋণদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে। যার ফলে দারিদ্র্য দূরীভূত হয় এবং সামাজিক উন্নয়ন উপরিউক্ত আলোচনা থেকে লক্ষণীয় সামাজিক উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয়ই সংস্থাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় যে, সামাজিক উন্নয়নে উদ্দীপকের A ও B উভয় সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল

উদ্দীপকের 'A কোন ধরনের সংস্থা? সামাজিক উন্নয়নে 'A ও 'B উভয় সংস্থ…

উদ্দীপক

question image

উত্তর

কৃষক ১০ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খুলতে পারেন।

উত্তর

শিল্পায়ন মানেই সমাজের উন্নয়ন। সাধারণত শিল্পায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয়, যেখানে সমাজের উৎপাদন প্রক্রিয়া কৃষি থেকে কারখানাভিত্তিক কিংবা প্রাথমিক থেকে গৌণ স্তরের দিক ধাবিত হয়। যে অঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠে। সে অঞ্চলে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়ায় মানুষ কৃষিজ পেশা ছেড়ে অকৃষি পেশা গ্রহণ করে। এছাড়াও শিল্পাঞ্চল এলাকায় আয়ের সুযোগ বেশি থাকায় মানুষের সঞ্চয় বৃদ্ধি পায় যা সমাজের মানুষের জীবনযাত্রার মানোনয়নে ভূমিকা রাখে তথা সমাজের উন্নয়ন ঘটায়। তাই বলা যায়, শিল্পায়ন মানেই সমাজের উন্নয়ন।

উত্তর

উদ্দীপকে 'B′B^{\prime} বেসরকারি সংস্থা ব্র্যাককে চিহ্নিত করে। সাধারণত বেসরকারি সংস্থা বলতে সকল ব্যক্তিগত স্বেচ্ছাসেবী মুনাফাহীন সংগঠনকে বোঝায়। এ ধরনের সংগঠনগুলো মানবতার পক্ষে কাজ করে। ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক ইত্যাদি সংগঠনগুলো হলো বেসরকারি সংস্থা। ব্র্যাক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ব্র্যাক দরিদ্রদের জন্য কার্যকর সংগঠন গড়ে তোলে, সহজলভ্য ঋণ সহায়তা করে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন উপায়ে শিক্ষাদান করে। উদ্দীপকে 'B′B^{\prime} উল্লিখিত সংস্থা চালু হয় ১৯৭২ সালে যার উদ্দেশ্য দরিদ্রদের জন্য কার্যকর সংগঠন গড়ে তোলা, সহজলভ্য ঋণ সহায়তা, প্রশিক্ষণ ব্যবস্থা, যা বেসরকারি সংস্থা ব্র্যাকের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উক্ত সংস্থাটি ব্র্যাককে নির্দেশ করে। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে যুদ্ধবিধ্বস্ত দেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে বেসরকারি সংস্থা ব্র্যাকের জন্ম হয়। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঋণ সরবরাহ, সঞ্চয় ও বিমা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন এবং সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা প্রদানে ব্র্যাক একটি পূর্ণাঙ্গ কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে। একটি সমন্বিত সেবাদান কর্মসূচির মাধ্যমে ব্র্যাক গ্রাম ও শহরের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ মানুষকে তার আওতায় নিয়ে এসেছে। বর্তমানে সংস্থাটি দেশের সর্বত্র দরিদ্র জনগোষ্ঠীর প্রতিটি পরিবারের দোরগোড়ায় হাজির হয়ে সেবা পৌছে দিচ্ছে।

উত্তর

উদ্দীপকের A সরকারি সংস্থা কুমিল্লা সমবায় পদ্ধতি। সরকার কর্তৃক পরিচালিত সংস্থাকে সরকারি সংস্থা বলা হয়। সরকারি সংস্থার স্বায়ত্তশাসন, স্বাধীনতা এবং দায়িত্বশীলতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সরকারি সংস্থার উদাহরণ হিসেবে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড, কুমিল্লা সমবায় পদ্ধতি ইত্যাদি উল্লেখযোগ। পল্লি উন্নয়ন একাডেমির পরিচালনায় ১৯৬০ সালে কুমিল্লা মডেলের আওতায় সমবায় সমিতি চালু হয়। যার বৈশিষ্ট্য মূলধন গঠন, ঋণদান, কৃষিপণ্যের তদারকি, সাপ্তাহিক বৈঠক ইত্যাদি। উদ্দীপকের 'A′A^{\prime} চিহ্নিত ছকের সংস্থাটি চালুর সময় ১৯৬০ এবং কৃষিণ্যের তদারকি সাপ্তাহিক বৈঠক, মূলধন গঠন ও ঋণদান প্রভৃতি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। যা কুমিল্লা সমবায় পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। সামাজিক উন্নয়ন বলতে দেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। বেসরকারি সংস্থা ব্র্যাক গ্রামের হতদরিদ্র নরীদের ক্ষুদ্রঋণ এবং ক্ষেত্র বিশেষে জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে মূলধন সরবরাহ করে। যার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়। শিক্ষাক্ষেত্র, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, শিশু উন্নয়ন, অনুকুল সামাজিক পরিবেশ সৃষ্টি করা প্রভৃতি সামাজিক উন্নয়নে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে "A" চিহ্নিত সরকারি সংস্থা কুমিল্লা সমবায় পদ্ধতি গ্রামীণ সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকার পালন করে। এটি মূলত কৃষকদের নিজস্ব একটি সংগঠন। এটি মূলধন গঠন করে, ঋণদান করে, কৃষিপণ্যের তদারকি করে। ঋণদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে। যার ফলে দারিদ্র্য দূরীভূত হয় এবং সামাজিক উন্নয়ন উপরিউক্ত আলোচনা থেকে লক্ষণীয় সামাজিক উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয়ই সংস্থাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় যে, সামাজিক উন্নয়নে উদ্দীপকের A ও B উভয় সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCSociology 2nd PaperChapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিসেস আমিনা এবং মুনির সাহেব দুটি আলাদা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি। দেশি-বিদেশী বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে মিসেস আমিনা গ্রামীণ দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করেন। অন্যদিকে মুনির সাহেব গরীব, অশিক্ষিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেন, যা বিভিন্ন মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হয়।

Dinajpur · 2017

ক
গ্রামীণ ব্যাংক কোন ধরনের সংস্থা?
খ
'কুমিল্লা মডেল'- বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের মিসেস আমিনা কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মিসেস আমিনা ও মুনির সাহেবদের প্রতিষ্ঠান একসাথে কাজ করলে সর্বাধিক সাফল্য অর্জিত হবে। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'কুমিল্লা মডেল'- বলতে কী বোঝায়?

'কুমিল্লা মডেল'- বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.গ্রামীণ ব্যাংক কোন ধরনের সংস্থা?

গ্রামীণ ব্যাংক কোন ধরনের সংস্থা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাহেলার বিয়ে হয় তিন বছর আগে। তার দিনমজুর স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সন্তানদের নিয়ে তার কষ্টে দিন কাটে। এরপর স্থানীয় একটি বেসরকারি সংস্থা হতে কিছু টাকা নিয়ে সে হাঁস-মুরগীর খামার গড়ে তোলে। অন্যদিকে, অভাবী সখিনা রাহেলার মত টাকা নিয়ে শাক-সবজির বাগান করে পরিবারের আয় বৃদ্ধি করছে। তাদের সন্তানেরা স্কুলে লেখাপড়া করছ।

Dhaka · 2017

ক
সরকারি সংস্থা কী?
খ
বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?
গ
উদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ
গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?

বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সরকারি সংস্থা কী?

সরকারি সংস্থা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে প্রচেষ্টা চলছে সে প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ বেসরকারি সংস্থাগুলোর মধ্যে একটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

Rajshahi · 2018

ক
NGO′NGO^{\prime}র পূর্ণরূপ কী?
খ
সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন— ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে উল্লিখিত নোবেলজয়ী সংস্থা কোনটি? ব্যাখ্যা করো।
ঘ
“বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ” – তুমি কি এ বক্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন— ব্যাখ্যা করো।

সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন— ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.NGO′NGO^{\prime}র পূর্ণরূপ কী?

NGO′NGO^{\prime}র পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মিসেস আমিনা ও মুনির সাহেবদের প্রতিষ্ঠান একসাথে কউদ্দীপকের মিসেস আমিনা কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্য'কুমিল্লা মডেল'- বলতে কী বোঝায়?গ্রামীণ ব্যাংক কোন ধরনের সংস্থা?গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ করউদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?সরকারি সংস্থা কী?“বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকাউদ্দীপকে উল্লিখিত নোবেলজয়ী সংস্থা কোনটি? ব্যাখ্যা করো।সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন— ব্যাখ্যা করো।NGO [গণিত] র পূর্ণরূপ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।