উক্ত সংস্থাটি ভূমিহীন মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কীভাবে ভূমিকা রাখে- সুচিন্তিত মতামত দাও।
উত্তর: উক্ত সংস্থাটি অর্থাৎ গ্রামীণ ব্যাংক ভূমিহীন মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি। গ্রামীণ নারীদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি গ্রামীণ ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে সংস্থাটি গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের প্রতি গুরুত্ব প্রদান করে। এক্ষেত্রে গ্রামীণ ব্যাংক নারীদেরকে জামানতবিহীন ঋণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করে। এছাড়া সংস্থাটি নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে। যেমন- হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, মৎস্য চাষ, শাকসবজির বাগান করা প্রভৃতি। গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে পল্লি অঞ্চলের ভূমিহীন ও অশিক্ষিত নারীদের নিজস্ব ব্যবসায়, অন্যান্য আয় সৃষ্টি ও আয়বর্ধক কার্যাবলি হাতে নেওয়া ও চালানোর সুযোগ সৃষ্টি করে দেয়। এতে দরিদ্র মহিলারা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কিছুটা স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা, আত্মমর্যাদা এবং সামাজিক ও পারিবারিক ক্ষমতা লাভ করে। পরিশেষে বলা যায়, বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংক তাদের উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল
উক্ত সংস্থাটি ভূমিহীন মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কীভাবে ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর