উদ্দীপকে বর্ণিত মুক্তির বাবা কোন বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুক্তির বাবা গ্রামীণ ব্যাংক নামক বেসরকারি সংস্থায় কাজ করেন। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি সুপরিচিত বেসরকারি সংস্থা। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন জোবরা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ১৯৭৬ সালে চালু করা পল্লি ব্যাংকিং-এর একটি পাইলট প্রকল্প থেকে গ্রামীণ ব্যাংকের উৎপত্তি। গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীকে নির্ভরযোগ্য উপায়ে জামানতবিহীন ঋণ প্রদানের উপযোগিতা ও সাংগঠনিক কাঠামোর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রকল্প চালু হয়েছিল। উদ্দীপকে দেখা যায়, মুক্তির বাবা একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। যেটি ১৯৭৬ সালে এদেশে প্রতিষ্ঠিত হয়, চট্টগ্রামের জোবরা গ্রামে একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প হতে। সংস্থাটির এসব বৈশিষ্ট্য উপরে বর্ণিত গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যের অনুরূপ। তাই বলা যায়, মুক্তির বাবা গ্রামীণ ব্যাংক নামক বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন।
HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মুক্তির বাবা কোন বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর