নারীর কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপকে বর্ণিত সংস্থাটির ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: নারীর কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপকে বর্ণিত সংস্থা তথা বেসরকারি সংস্থার প্রশিক্ষণ ও ঋণদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিম্নে তা মূল্যায়ন করা হলো : বেসরকারি সংস্থাসমূহ আমাদের দেশে গ্রামাঞ্চলের অজ্ঞ অশিক্ষিত দরিদ্র নারীদের সহজ শর্তে ঋণদান করে থাকে। এছাড়াও তারা তাদের জন্য নানামুখী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে। এতে করে গ্রামীণ-দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হয়ে উঠছে এবং একই সাথে তারা তাদের শিক্ষিত করার জন্য ও কর্মসূচি পরিচালনা করে আসছে। এতে করে এই নারীরা সচেতন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় পরিবার এবং সমাজের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে গ্রামীন নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি বেসরকারি সংস্থাগুলোর অন্যতম উদ্দেশ্য। এজন্য তারা নারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে যেগুলোর মাধ্যমে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। যেমন সঠিকভাবে হাঁস মুরগি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, মাছ চাষ, শাক সবজির বাগান করা ইত্যাদি। এছাড়াও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তারা প্রশিক্ষণ শেষে সহজ সর্তে তাদের ঋণের ব্যবস্থা ও করে দিয়ে থাকে। যার ফলে তারা প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজেরাই স্বাবলম্বী হতে পারছে। এতে করে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যান্য নারীদেরও কর্মসংস্থান সৃষ্টি করছে। তাই বলা যায়, বেসরকারি সংস্থাসমূহ তাদের উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে নারীদের স্বনির্ভর করে গড়ে তুলছে।
HSC Sociology 2nd Paper Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 10 : বাংলাদেশের সামাজিক উন্নয়ন · সৃজনশীল
নারীর কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপকে বর্ণিত সংস্থাটির ভূমিকা মূল্যায…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর