উদ্দীপকটি বাংলাদেশের সামাজিক অভ্যুদয়ের ক্ষেত্রে কোন আন্দোলনকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। ১৯৪৭সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই শাসকগোষ্ঠী ভাষার প্রশ্নে বাঙালি সংস্কৃতির ওপর প্রবল আঘাত হানে। ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়াদী উদ্যান) এবং ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, "Urdu and only Urdu shall be the State language of Pakistan." সাথে সাথে উপস্থিত ছাত্র-জনতা এ উক্তির তীব্র প্রতিবাদ জানায়। ১৯৫০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানও উর্দুকে গণপরিষদের ভাষা হিসেবে ঘোষণা করেন। পাকিস্তান সরকারের এরূপ অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' কর্তৃক সারাদেশে বিক্ষোভমিছিল ও সভা আয়োজনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে সে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে। নিহত হন সালাম, বরকত, জব্বার প্রমুখ। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। দিবসটিতে আপামর বাঙালি প্রভাত ফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, ফাইয়াজ শীতের শিশিরভেজা ভোরে খালি পায়ে ফুল নিয়ে তার স্কুলে যাওয়ার জন্য বের হয়। তখন সে দেখতে পায় তার মতো অনেকেই ফুল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে। ভাষার জন্য যারা রক্ত ঝরিয়েছিল তাদেরকে সে শ্রদ্ধায় স্মরণ করে। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, ফাইয়াজ ১৯৫২ সালের ভাষা শহিদদের স্মরণ করে ২১ ফেব্রুয়ারি ভোরে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল। সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper Chapter 5 : বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকটি বাংলাদেশের সামাজিক অভ্যুদয়ের ক্ষেত্রে কোন আন্দোলনকে ইঙ্গি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর