শেয়ারFacebookWhatsApp

যতিন বাবু এবং শফিক সাহেবের জন্ম সাল আমাদের কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত যতিন বাবু ও শফিক সাহেবের জন্মসাল আমাদের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ। পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা আসে। কিন্তু, বাঙালিরা তা মেনে নেয়নি এবং বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। এরই প্রেক্ষাপটে ১৯৪৮ সালে ২৫ মার্চ 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় এবং ভাষার দাবিতে আন্দোলন পরিচালনা করা হয়। ১৯৫২ সালে জানুয়ারি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকায় আসেন এবং এক জনসভায় ঘোষণা দেন- উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার পর পরই ৩০ জানুয়ারী 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় যার মাধ্যমে ভাষা আন্দোলন আরো বেগ পায়। আন্দোলনের ধারাবাহিকতায় ২১ শে ফেব্রুয়ারি সারাদেশব্যাপী হরতাল ও ভাষা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২১ শে ফেব্রুয়ারি জারিকৃত ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করলে পুলিশের গুলিতে জব্বার, বরকত, শফিকসহ অনেকে শহিদ হন। আর তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। উদ্দীপকে উল্লিখিত যতিন বাবুর ১৯৪৮ সালে এবং শফিক সাহেব ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন যা ভাষা আন্দোলনের সূত্রপাত ও ভাষা আন্দোলনের চরম পর্যায়কে তথা ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত সুদীর্ঘকালব্যাপী ভাষা আন্দোলনের ঘটনাকে মনে করিয়ে দেয়।

HSC Sociology 2nd Paper Chapter 5 : বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট · সৃজনশীল

যতিন বাবু এবং শফিক সাহেবের জন্ম সাল আমাদের কোন আন্দোলনের কথা মনে কর…

উদ্দীপক

যতিন বাবু এবং শফিক সাহেব একই অফিসে চাকরি করেন। যতিন বাবুর জন্ম ১৯৪৮ সালে এবং শফিক সাহেবের জন্ম ১৯৫২ সালে। বয়স এবং ধর্মের পার্থক্য থাকলেও তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ১৯৭১ সালে তারা এক সাথে না থাকলেও ঐ সময়কালে একই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা রয়েছে, যা তারা নিজেদের মধ্যে মাঝে মাঝে শেয়ার করেন।

Dinajpur · 2017

উত্তর

ছয়দফা ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।

উত্তর

জাতীয়তাবাদ হচ্ছে একধরনের মানসিক চেতনা বা অনুভূতি। জাতীয়তাবাদ বলতে একটি আদর্শকে বোঝানো হয় যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অনান্য সামাজিক ও রাজনেতিক আদর্শকে পরে স্থান দেওয়া হয়। স্বদেশ তথা মাতৃভূমির গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে সেই দেশের মানুষ বা জাতির অন্তরে যে উল্লাস স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভূতি, চেতনা, আত্মমর্যাদা ইত্যাদি সঞ্চারিত হয় তাকেই জাতীয়তাবাদ বলে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত যতিন বাবু ও শফিক সাহেবের জন্মসাল আমাদের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ। পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা আসে। কিন্তু, বাঙালিরা তা মেনে নেয়নি এবং বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। এরই প্রেক্ষাপটে ১৯৪৮ সালে ২৫ মার্চ 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় এবং ভাষার দাবিতে আন্দোলন পরিচালনা করা হয়। ১৯৫২ সালে জানুয়ারি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকায় আসেন এবং এক জনসভায় ঘোষণা দেন- উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার পর পরই ৩০ জানুয়ারী 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় যার মাধ্যমে ভাষা আন্দোলন আরো বেগ পায়। আন্দোলনের ধারাবাহিকতায় ২১ শে ফেব্রুয়ারি সারাদেশব্যাপী হরতাল ও ভাষা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২১ শে ফেব্রুয়ারি জারিকৃত ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করলে পুলিশের গুলিতে জব্বার, বরকত, শফিকসহ অনেকে শহিদ হন। আর তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। উদ্দীপকে উল্লিখিত যতিন বাবুর ১৯৪৮ সালে এবং শফিক সাহেব ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন যা ভাষা আন্দোলনের সূত্রপাত ও ভাষা আন্দোলনের চরম পর্যায়কে তথা ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত সুদীর্ঘকালব্যাপী ভাষা আন্দোলনের ঘটনাকে মনে করিয়ে দেয়।

উত্তর

যতিন বাবু ও শফিক সাহেবের একই ধরনের অভিজ্ঞতার সময়কাল অর্থাৎ, ১৯৭১ সালটি ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বক্তব্যের সাথে আমি একমত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক স্মরণীয় ঘটনা। ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রদানের সাথে সাথেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, যা পরবর্তী ৯ মাস পর্যন্ত অব্যাহত ছিল। মুক্তিযুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশা ও শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাঙালি জাতির স্বাধীনতা অর্জন ছিল সময়ের দাবিমাত্র। ত্রিশলক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পনের মাধ্যমে বাঙালি জাতির দীর্ঘ ২৪ বছরের শোষণ ও নির্যাতনের অবসান ঘটে। বিশ্বের বুকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। উদ্দীপকে যতিন বাবু ও শফিক সাহেবের মধ্যে বয়স ও ধর্মের পার্থক্য থাকলেও তারা উভয়ই ১৯৭১ সালে যে ঘটনার অভিজ্ঞতা লাভ করেন তা মূলত উপরে আলোচিত মুক্তিযুদ্ধের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯৭১ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCSociology 2nd PaperChapter 5 : বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যতিন বাবু এবং শফিক সাহেব একই অফিসে চাকরি করেন। যতিন বাবুর জন্ম ১৯৪৮ সালে এবং শফিক সাহেবের জন্ম ১৯৫২ সালে। বয়স এবং ধর্মের পার্থক্য থাকলেও তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ১৯৭১ সালে তারা এক সাথে না থাকলেও ঐ সময়কালে একই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা রয়েছে, যা তারা নিজেদের মধ্যে মাঝে মাঝে শেয়ার করেন।

Dinajpur · 2017

ক
ছয়-দফা কত সালে উত্থাপন করা হয়?
খ
জাতীয়তাবাদ বলতে কী বুঝ?
গ
যতিন বাবু এবং শফিক সাহেবের জন্ম সাল আমাদের কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
যতিন বাবু ও শফিক সাহেবের একই ধরনের অভিজ্ঞতার সময়কালটি ছিল আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কি একমত? যুক্তিসহ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.জাতীয়তাবাদ বলতে কী বুঝ?

জাতীয়তাবাদ বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ছয়-দফা কত সালে উত্থাপন করা হয়?

ছয়-দফা কত সালে উত্থাপন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

২১শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে সহপাঠীদের সাথে শহিদ মিনারে ফুল দিতে যায় নিলয়। এরপর এ দিনটি উপলক্ষ্যে কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একজন স্যার বলেন, আজ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনটিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন ছাত্র-শিক্ষকসহ বাংলার জনতা।

Dhaka · 2017

ক
যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?
খ
ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?
গ
উদ্দীপকটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছে'- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?

ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?

যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে, কবি শোনালেন তার অমর কবিতাখানি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।

Rajshahi · 2018

ক
ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?
খ
“বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল।”— ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে কোন ভাষণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ভাষণটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.“বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল।”— ব্যাখ্যা করো।

“বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল।”— ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?

ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যপট-১: 'ক' নামক দেশের দুটি অংশের মধ্যে হাজার কিলোমিটারের ভৌগোলিক দূরত্ব। ধর্মীয় ঐক্যের ভিত্তিতে সৃষ্ট দেশটির মানুষের জীবনধারায় মিল নেই। দুই অংশের মধ্যে বৈষম্যও প্রবল। জাতীয় আয়ের সিংহভাগ পূর্বাঞ্চল হতে আসলেও পশ্চিমাঞ্চলের প্রভাবশালী শাসকগোষ্ঠী তা নিজেদের উন্নয়নে ব্যবহার করে। দৃশ্যপট-২: ১৯৭১ সালের ৭ই মার্চ একটি ভাষণে ঘোষণা করা হয়, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।”

Dhaka · 2018

ক
তমদ্দুন মজলিশ কী?
খ
বাংলাদেশের ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচনের তাৎপর্য কী?
গ
উদ্দীপকে দৃশ্যপট-১ বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো
ঘ
দৃশ্যপট-২ কীভাবে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যতিন বাবু ও শফিক সাহেবের একই ধরনের অভিজ্ঞতার সময়কালটি ছিল আমাদের দেশের জন্য অত্যজাতীয়তাবাদ বলতে কী বুঝ?ছয়-দফা কত সালে উত্থাপন করা হয়?উদ্দীপকের 'উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছে'- বিশ্লেষউদ্দীপকটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ভাষণটির তাৎপর্য বিশ্লেষণ করো।উদ্দীপকে কোন ভাষণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।“বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল।”— ব্যাখ্যা করো।ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?দৃশ্যপট-২ কীভাবে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল? বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।