শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের তনিমার বিরক্তির বিষয়গুলোর মধ্যে যে আন্দোলনের চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের অভ্যুদয়ে এই আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে তানিয়ার বিরক্তির বিষয়গুলোর মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকের তানিয়া তার বন্ধুর ইংরেজিকে লেখা ই-মেল দেখে বিরক্ত হয়। তার অভিমত হলো, বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি তাই এ ভাষায় লিখলে সে খুশি হত। বাংলাদেশের অভ্যুদয়ে তানিয়ার ইঙ্গিতকৃত ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের জাতীয় ইতিহাসে ভাষা আন্দোলন এক গুরুত্বপূর্ণ ঘটনা। বাঙালি জীবন ও বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের ভূমিকা রেনেসাঁর মতোই তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী। বায়ান্নর ভাষা আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দাসত্ব থেকে মুক্তির প্রয়াস এবং সে সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দের হঠকারিতা থেকে মুক্তির জন্য অঙ্গুলি নির্দেশ করা। পাকিস্তানের শতকরা ৫৬ জনের মাতৃভাষা ছিল বাংলা। তাই তারা পাকিস্তান সৃষ্টির পর থেকেই উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাতে থাকে। এ অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশে যে গণআন্দোলনের সূত্রপাত হয় তাই ভাষা আন্দোলন নামে গণআন্দোলনের সূত্রপাত হয় তাই ভাষা আন্দোলন নামে খ্যাত। মূলত পাকিস্তানি শাসকগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও বৈষম্য বাংলার সাধারণ মানুষের মনে গভীরভাবে রেখাপাত করে। বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে এসে তার চরম বহিঃপ্রকাশ ঘটে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই সর্বপ্রথম পূর্ব বাংলার জনগণ অধিকার সচেতন হয়ে ওঠে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে যে জাতীয় চেতনার উন্মেষ ঘটে তা পরবর্তীকালে অন্যান্য আন্দোলনে অনুপ্রেরণা প্রদান করে যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়েই বাঙালি ১৯৭১ সালে প্রবল শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মরণপণ যুদ্ধে লিপ্ত হয় এবং ছিনিয়ে আনে স্বাধীনতার রক্তিম সূর্য।

HSC Sociology 2nd Paper Chapter 5 : বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট · সৃজনশীল

উদ্দীপকের তনিমার বিরক্তির বিষয়গুলোর মধ্যে যে আন্দোলনের চিত্র ফুটে উ…

উদ্দীপক

পবিত্র ঈদুল আজহায় তনিমার ই-মেইল ঠিকানায় ঈদের শুভেচ্ছাপত্র পাঠায় তারই বন্ধু সালমা। শুভেচ্ছা পত্রটি ইংরেজিতে লেখা ছিল বলে তনিমা বিরক্ত হয়। তনিমার অভিমত হলো, আমরা যে ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছি সেই ভাষায় শুভেচ্ছাপত্র পাঠালে খুশি হতাম। সালমা যখন তনিমার বিরক্তিকর কারণ জানতে পারল তখন থেকে বাংলায় শুভেচ্ছাপত্র ও চিঠি পাঠানো শুরু করল।

উত্তর

১৯৪০ সালে লাহোর প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল

উত্তর

পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক সবক্ষেত্রেই বৈষম্য ছিল প্রকট। এর মধ্যে সামরিক বৈষম্য ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। পশ্চিম পাকিস্তান সরকার সামরিক লোক নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি অবলম্বন করত। ফলে পশ্চিম পাকিস্তানে সামরিক বাহিনীতে বাঙালির সংখ্যা ছিল অতি নগণ্য। ১৯৫৫ সালে সামরিক বাহিনীতে ২২২১ জন কর্মকর্তার মধ্যে মাত্র ৮২ জন ছিল বাঙালি। তাছাড়া ১৯৬৬ সালের এক জরিপে দেখা যায়, পাকিস্তানের সামরিক বাহিনীতে ১৭ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মাত্র ১ জন ছিল বাঙালি। সেনা সদস্যের মাত্র ২০,০০০ জন ছিল বাঙালি। যেখানে ৫ লক্ষ জন ছিল পশ্চিম পাকিস্তানের। তাছাড়া আইয়ুব শাসনামলে সামরিক বাহিনীতে মোট বাজেটের ৬০% ব্যয় হতো পশ্চিম পাকিস্তান সামরিক বাহিনীতে। সর্বোপরি স্থল, নৌ ও বিমান বাহিনীর সদর দপ্তরও ছিল পশ্চিম পাকিস্তানে।

উত্তর

উদ্দীপকে তানিয়ার বিরক্তির বিষয়গুলোর মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকের তানিয়া তার বন্ধুর ইংরেজিকে লেখা ই-মেল দেখে বিরক্ত হয়। তার অভিমত হলো, বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি তাই এ ভাষায় লিখলে সে খুশি হত। বাংলাদেশের অভ্যুদয়ে তানিয়ার ইঙ্গিতকৃত ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের জাতীয় ইতিহাসে ভাষা আন্দোলন এক গুরুত্বপূর্ণ ঘটনা। বাঙালি জীবন ও বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের ভূমিকা রেনেসাঁর মতোই তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী। বায়ান্নর ভাষা আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দাসত্ব থেকে মুক্তির প্রয়াস এবং সে সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দের হঠকারিতা থেকে মুক্তির জন্য অঙ্গুলি নির্দেশ করা। পাকিস্তানের শতকরা ৫৬ জনের মাতৃভাষা ছিল বাংলা। তাই তারা পাকিস্তান সৃষ্টির পর থেকেই উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাতে থাকে। এ অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশে যে গণআন্দোলনের সূত্রপাত হয় তাই ভাষা আন্দোলন নামে গণআন্দোলনের সূত্রপাত হয় তাই ভাষা আন্দোলন নামে খ্যাত। মূলত পাকিস্তানি শাসকগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও বৈষম্য বাংলার সাধারণ মানুষের মনে গভীরভাবে রেখাপাত করে। বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে এসে তার চরম বহিঃপ্রকাশ ঘটে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই সর্বপ্রথম পূর্ব বাংলার জনগণ অধিকার সচেতন হয়ে ওঠে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে যে জাতীয় চেতনার উন্মেষ ঘটে তা পরবর্তীকালে অন্যান্য আন্দোলনে অনুপ্রেরণা প্রদান করে যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়েই বাঙালি ১৯৭১ সালে প্রবল শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মরণপণ যুদ্ধে লিপ্ত হয় এবং ছিনিয়ে আনে স্বাধীনতার রক্তিম সূর্য।

উত্তর

উদ্দীপকের আন্দোলন তথা ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম অধিকার সচেতন হয়ে ওঠে। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে না চাওয়ায় ভাষাগত ঐক্যের ভিত্তিতে বাঙালি প্রতিবাদ করে। পরবর্তী সময়ে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। ফলে বাঙালিরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হয় এবং অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়। এ আন্দোলন বাঙালির সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনে। এ আন্দোলনের চেতনায় বাঙালি বুঝতে পারে ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সর্বোপরি ভাষা ২ আন্দোলনের ফলে আপামর বাঙালির ভেতর এই চেতনা জাগ্রত হয় যে, ধর্মের দিক থেকে বিভিন্নতা থাকলেও সাংস্কৃতিক দিক থেকে বাঙালিরা একই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এ চেতনা ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের জন্ম দেয়। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, ভাষা আন্দোলনের ফলে সর্বপ্রথম পৃথক জাতিগোষ্ঠী হিসেবে বাঙালির চেতনা জাগ্রত হয়েছিল, আর এর ওপর ভিত্তি করেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল।
HSCSociology 2nd PaperChapter 5 : বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যতিন বাবু এবং শফিক সাহেব একই অফিসে চাকরি করেন। যতিন বাবুর জন্ম ১৯৪৮ সালে এবং শফিক সাহেবের জন্ম ১৯৫২ সালে। বয়স এবং ধর্মের পার্থক্য থাকলেও তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ১৯৭১ সালে তারা এক সাথে না থাকলেও ঐ সময়কালে একই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা রয়েছে, যা তারা নিজেদের মধ্যে মাঝে মাঝে শেয়ার করেন।

Dinajpur · 2017

ছয়-দফা কত সালে উত্থাপন করা হয়?
জাতীয়তাবাদ বলতে কী বুঝ?
যতিন বাবু এবং শফিক সাহেবের জন্ম সাল আমাদের কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
যতিন বাবু ও শফিক সাহেবের একই ধরনের অভিজ্ঞতার সময়কালটি ছিল আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কি একমত? যুক্তিসহ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জাতীয়তাবাদ বলতে কী বুঝ?

জাতীয়তাবাদ বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ছয়-দফা কত সালে উত্থাপন করা হয়?

ছয়-দফা কত সালে উত্থাপন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

২১শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে সহপাঠীদের সাথে শহিদ মিনারে ফুল দিতে যায় নিলয়। এরপর এ দিনটি উপলক্ষ্যে কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একজন স্যার বলেন, আজ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনটিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন ছাত্র-শিক্ষকসহ বাংলার জনতা।

Dhaka · 2017

যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?
ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?
উদ্দীপকটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছে'- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?

ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?

যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে, কবি শোনালেন তার অমর কবিতাখানি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।

Rajshahi · 2018

ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?
“বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল।”— ব্যাখ্যা করো।
উদ্দীপকে কোন ভাষণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ভাষণটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল।”— ব্যাখ্যা করো।

“বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল।”— ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?

ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যতিন বাবু ও শফিক সাহেবের একই ধরনের অভিজ্ঞতার সময়কালটি ছিল আমাদের দেশের জন্য অত্যযতিন বাবু এবং শফিক সাহেবের জন্ম সাল আমাদের কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়? ব্যাজাতীয়তাবাদ বলতে কী বুঝ?ছয়-দফা কত সালে উত্থাপন করা হয়?উদ্দীপকের 'উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছে'- বিশ্লেষউদ্দীপকটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ভাষণটির তাৎপর্য বিশ্লেষণ করো।উদ্দীপকে কোন ভাষণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।“বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল।”— ব্যাখ্যা করো।ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।