লাহোর প্রস্তাব বলতে কী বোঝায়?
উত্তর: ১৯৪০ সালে লাহোরে শেরে বাংলা এ. কে. ফজলুল হক যে প্রস্তাব পেশ করেছিলেন তা ই লাহোর প্রস্তাব হিসেবে পরিচিত। ১৯৪০ সালের ২৩ মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ সম্বলিত একটি দাবি প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবে মুসলিম জাতি গোষ্ঠীর জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানানো হয়। শেরেবাংলার এই প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব হিসেবে পরিচিত।
HSC Sociology 2nd Paper Chapter 5 : বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট · সৃজনশীল
লাহোর প্রস্তাব বলতে কী বোঝায়?
উত্তর