উদ্দীপকের পরিস্থিতি সামাজিকীকরণের কোন বাহনের নেতিবাচক প্রভাবের ফল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের পরিস্থিতি সামাজিকীকরণের তথ্যপ্রযুক্তি নামক বাহনের নেতিবাচক প্রভাবের ফল। বর্তমান বিশ্বে সামাজিকীকরণের ক্ষেত্রে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে তথ্যপ্রযুক্তির প্রভাব ব্যাপক। তথ্যপ্রযুক্তি যেমন জীবনকে সহজ করেছে তেমনি শিশুর পূর্ণ ব্যক্তিত্ব বিকাশে এর নেতিবাচক প্রভাবও লক্ষণীয়। যেমন- আধুনিক সময়ে বাচ্চারা প্রযুক্তির বিভিন্ন মাধ্যম যেমন ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনেক তরুণ পর্নোগ্রাফি দেখছে, যা তাদের মানসিকভাবে বিকারগ্রস্ত করে ফেলছে এবং তাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। এছাড়া দীর্ঘক্ষণ অনলাইনে থাকার কারণে বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে তাদের আগ্রহ হ্রাস পাচ্ছে। উদ্দীপকে দেখা যায়, তরুণ প্রজন্মের অনেকে অতিমাত্রায় ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। এর ফলে তাদের সৃজনশীল কর্মকাণ্ড হ্রাস পাচ্ছে এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত তথ্যপ্রযুক্তির নেতিবাচক ফলকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাবের কারণেই সামাজিকীকরণে পরিবর্তন এসেছে।
HSC Sociology 1st Paper Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকের পরিস্থিতি সামাজিকীকরণের কোন বাহনের নেতিবাচক প্রভাবের ফল? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর