শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অবস্থা বিশ্বায়নের ফল- বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত অবস্থা অর্থাৎ তথ্য প্রযুক্তির প্রসার বিশ্বায়নের ফল। কারণ বিশ্বায়নকে ঘিরেই তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছে। বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয় বিশ্বায়ন। এটি এমন একটি প্রক্রিয়া, যা বিশ্বের সব মানুষকে জাতি-রাষ্ট্রের সীমানার উর্ধ্বে এক বৈশ্বিক গ্রামের বাসিন্দা বানিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বায়নের বাস্তব রূপ এনে দিয়েছে। তাই আজ সারা বিশ্বের মানুষ যেন একটি পরিবারের সদস্য। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে ঘরে বসে যোগাযোগ করা সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে। স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট প্রভৃতির আবিষ্কার বিশ্বব্যাপী তথ্য যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। মানুষের জীবনের প্রতিটি বিষয় এখন তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার থেকে অন্য প্রান্তের আর একটি কম্পিউটারে ছবিসহ যাবতীয় তথ্য দ্রুত প্রেরণ করা সম্ভব হচ্ছে। পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে সবার কাছে। শুধু তাই নয়, বিশ্বায়নের যুগে নিরাপত্তাকে আরও জোরদার করতে ব্যবহৃত হচ্ছে গোপন ক্যামেরা। উদ্দীপকে আমরা দেখতে পাই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আলম ও তার ছোট বোন ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে শিক্ষামূলক কাজে ব্যবহার করছে। এছাড়া তারা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন পত্র-পত্রিকা পাঠ করছে, যা মূলত সম্ভব হয়েছে বিশ্বায়নের ফলে তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবস্থা অর্থাৎ তথ্য প্রযুক্তির প্রসার বিশ্বায়নেরই ফল।

HSC Sociology 1st Paper Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া · সৃজনশীল

উদ্দীপকের অবস্থা বিশ্বায়নের ফল- বিশ্লেষণ করো।

উদ্দীপক

আলম তার বাবা মায়ের সাথে বসে টিভিতে মিনা কার্টুন উপভোগ করে। তার ছোট বোনও এসবের খুব ভক্ত। তাদের বাবা-মা আলম ও তার ছোট বোনকে পত্র-পত্রিকা থেকে বিশেষ বিশেষ প্রযুক্তি সম্পর্কে পড়ে শোনায়। ইন্টারনেট ব্যবহার করে তারা অল্পবয়সেই পত্র-পত্রিকা পড়া ও শিক্ষামূলক চলচ্চিত্র উপভোগ করে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য তারা শিক্ষামূলক কাজে ব্যবহার করা শিখে ফেলেছে।

Rajshahi · 2018

উত্তর

সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয়।

উত্তর

মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানটি হলো জৈবিক উপাদান বা বংশগতি। ব্যক্তির প্রতিভা ও দক্ষতা বংশগত উপাদান দ্বারা প্রভাবিত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ব্যক্তির প্রতিভা ও দক্ষতা বংশগতি সূত্রে প্রাপ্ত। এ প্রসঙ্গে গ্যালটন বলেন, "প্রতিভাবান পিতা-মাতার ঘরেই প্রতিভাবান সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা বেশি।" বাস্তবেও আমরা দেখি, প্রতিভাবান লোকেরা অনেক প্রতিকূল পরিবেশে বাধা-বিপত্তি অতিক্রম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আবুল কালাম এর উজ্জ্বল উদাহরণ।

উত্তর

উদ্দীপকে সামাজিকীকরণের পরিবার ও তথ্য প্রযুক্তি মাধ্যমের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পিতা-মাতা সঙ্গতিপূর্ণ আচরণ করলে শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া সুষ্ঠু হয়। পিতা-মাতা সময় করে নিয়ে ছেলে-মেয়ের সঙ্গ দিলে সন্তানরা পরবর্তীকালে সহজ জীবনযাপন এবং আত্মবিশ্বাসী হয়ে পরিবারের বাইরের মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে পারে। উদ্দীপকে আলোচিত পরিবারটি এর উদাহরণ। পরিবারের পাশাপাশি প্রযুক্তির অগ্রসরমান উদ্ভাবন মানব জীবনযাত্রার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কারণ মানুষের জীবনে প্রতিটি বিষয় এখন তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। যেমন- অনেক পরিবারেই এখন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ রয়েছে। এমন পরিবারের শিশুরা এসব উপকরণ ব্যবহার করে। শিশুরা এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আধুনিক তথ্য প্রযুক্তির বিকাশের কারণে বিজ্ঞাপন, জনপ্রিয় সিনেমা, নাটক, বিখ্যাত ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের জীবনযাপন পদ্ধতি প্রচার মাধ্যমের কল্যাণে দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে। উদ্দীপকের আলম ও তার ছোট বোন বাবা-মায়ের সাথে বসে টিভির অনুষ্ঠান উপভোগ করে। তারা ইন্টারনেট ব্যবহার করে অল্প বয়সেই পত্র-পত্রিকা পড়ে এবং শিক্ষামূলক চলচ্চিত্র উপভোগ করে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তারা সেগুলোকে শিক্ষামূলক কাজে ব্যবহার করছে, যা তাদের সামাজিকীকরণে প্রভাব ফেলছে। তাই বলা যায়, পিতা- মাতা তথা পরিবারের ভূমিকা এবং তথ্য প্রযুক্তি সুষ্ঠু সামাজিকীকরণে সহায়তা করে এবং উদ্দীপকে এ বিষয়টির প্রতিফলন লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অবস্থা অর্থাৎ তথ্য প্রযুক্তির প্রসার বিশ্বায়নের ফল। কারণ বিশ্বায়নকে ঘিরেই তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছে। বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয় বিশ্বায়ন। এটি এমন একটি প্রক্রিয়া, যা বিশ্বের সব মানুষকে জাতি-রাষ্ট্রের সীমানার উর্ধ্বে এক বৈশ্বিক গ্রামের বাসিন্দা বানিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বায়নের বাস্তব রূপ এনে দিয়েছে। তাই আজ সারা বিশ্বের মানুষ যেন একটি পরিবারের সদস্য। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে ঘরে বসে যোগাযোগ করা সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে। স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট প্রভৃতির আবিষ্কার বিশ্বব্যাপী তথ্য যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। মানুষের জীবনের প্রতিটি বিষয় এখন তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার থেকে অন্য প্রান্তের আর একটি কম্পিউটারে ছবিসহ যাবতীয় তথ্য দ্রুত প্রেরণ করা সম্ভব হচ্ছে। পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে সবার কাছে। শুধু তাই নয়, বিশ্বায়নের যুগে নিরাপত্তাকে আরও জোরদার করতে ব্যবহৃত হচ্ছে গোপন ক্যামেরা। উদ্দীপকে আমরা দেখতে পাই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আলম ও তার ছোট বোন ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে শিক্ষামূলক কাজে ব্যবহার করছে। এছাড়া তারা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন পত্র-পত্রিকা পাঠ করছে, যা মূলত সম্ভব হয়েছে বিশ্বায়নের ফলে তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবস্থা অর্থাৎ তথ্য প্রযুক্তির প্রসার বিশ্বায়নেরই ফল।
HSCSociology 1st PaperChapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিক্ষিত বেকার মামুন দিনরাত তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একসময় নেশায় আসক্ত হয়ে পড়ে। তার দুশ্চিন্তাগ্রস্ত পিতা মামুনকে নিরস্ত করতে না পেরে ইমাম সাহেবের শরণাপন্ন হন। ইমাম সাহেব মাদকাসক্তির পরিণাম, পরকালে এর শাস্তি এবং নৈতিকতার বিষয়ে শিক্ষা দেন এবং বেশ কিছুদিন তাকে সাথে সাথে রাখেন। মামুন এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং ব্যবসা করছে।

Rajshahi · 2017

ক
মানবজীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কী?
খ
"পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান"- ব্যাখ্যা কর।
গ
মামুনের নেশাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে সামাজিকীকরণের কোন বাহন দায়ী? ব্যাখ্যা কর।
ঘ
মামুনের স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে যে বাহনটি ভূমিকা রেখেছে সামাজিকীকরণে তার যথেষ্ঠ গুরুত্ব রয়েছে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান"- ব্যাখ্যা কর।

"পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানবজীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কী?

মানবজীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রানা ও সোমার মা-বাবা সরকারি চাকরিজীবী। দিনের বেলায় অফিসের কাজকর্মের কারণে তারা সন্তানদের সময় দিতে পারেন না। বাড়ি ফেরার পর অধিকাংশ সময়ই তাদের মা-বাবা ঝগড়ায় লিপ্ত হন। সোমা নিয়মিত পড়ালেখা করলেও ষোল বছর বয়সী রানা পাড়ার খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। স্কুলে ঠিকমতো যায় না এবং পড়ালেখার ব্যাপারে একেবারেই অমনোযোগী।

Dhaka · 2017

ক
সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?
খ
সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখে?
গ
উদ্দীপকের রানার সামাজিকীকরণের ক্ষেত্রে যে মাধ্যমটির ভূমিকা অনুপস্থিত তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কী কী করণীয় রয়েছে বলে তুমি মনে কর? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখে?

সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?

সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলম তার বাবা মায়ের সাথে বসে টিভিতে মিনা কার্টুন উপভোগ করে। তার ছোট বোনও এসবের খুব ভক্ত। তাদের বাবা-মা আলম ও তার ছোট বোনকে পত্র-পত্রিকা থেকে বিশেষ বিশেষ প্রযুক্তি সম্পর্কে পড়ে শোনায়। ইন্টারনেট ব্যবহার করে তারা অল্পবয়সেই পত্র-পত্রিকা পড়া ও শিক্ষামূলক চলচ্চিত্র উপভোগ করে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য তারা শিক্ষামূলক কাজে ব্যবহার করা শিখে ফেলেছে।

Rajshahi · 2018

ক
সামাজিকীকরণ কাকে বলে?
খ
মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানটি ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে সামাজিকীকরণের কোন মাধ্যমটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের অবস্থা বিশ্বায়নের ফল- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানটি ব্যাখ্যা করো।

মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সামাজিকীকরণ কাকে বলে?

সামাজিকীকরণ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2019

ক
শ্বশুর-শাশুড়ি কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক?
খ
সামাজিক বিবর্তন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সামাজিক পরিবর্তনের কোন মতবাদটি প্রযোজ্য?
ঘ
সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উক্ত মতবাদটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মামুনের স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে যে বাহনটি ভূমিকা রেখেছে সামাজিকীকরণে মামুনের নেশাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে সামাজিকীকরণের কোন বাহন দায়ী? ব্যাখ্যা কর।"পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান"- ব্যাখ্যা কর।মানবজীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কী?উদ্দীপকে রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কী কী করণীয় রয়েছে বলে তুমি মনে কর? যুক্তউদ্দীপকের রানার সামাজিকীকরণের ক্ষেত্রে যে মাধ্যমটির ভূমিকা অনুপস্থিত তা ব্যাখ্যাসামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখে?সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?উদ্দীপকে সামাজিকীকরণের কোন মাধ্যমটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানটি ব্যাখ্যা করো।সামাজিকীকরণ কাকে বলে?সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উক্ত মতবাদটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।