উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন প্রক্রিয়াটি প্রযোজ্য? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সামাজিকীকরণ প্রক্রিয়াটি প্রযোজ্য । সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একজন মানুষ সমাজে বসবাসের উপযোগী হয়ে ওঠে। এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এ প্রক্রিয়া ব্যক্তিকে গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সাথে মিলেমিশে থাকার ক্ষেত্রে সহায়তা করে। সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফ-এর মতে, ব্যক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে দলের আদর্শ মেনে চলতে শেখে তাকে সমাজিকীকরণ বলে। ফলে মানুষ গোষ্ঠী জীবনে দলবদ্ধ হয়ে কাজ করে এবং সামাজিক ভূমিকায় অবতীর্ণ হওয়ার গুণ অর্জন করে। সামাজিকীকরণের অন্যতম মাধ্যম হলো পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, সঙ্গীদল বা খেলার সাথি প্রভৃতি। এসব মাধ্যম থেকে একটি শিশু সমাজে বসবাস উপযোগী সামাজিক ধান-ধারণা, দক্ষতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলি অর্জন করে । উদ্দীপকের ছকে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, খেলার সাথি প্রভৃতির উল্লেখ করা হয়েছে। যার সবগুলোই উপরের আলোচিত সামাজিকীকরণের মাধ্যম হিসেবে স্বীকৃত। সুতরাং এ কথা স্পষ্ট যে, উদ্দীপকে '?' চিহ্নিত স্থান দ্বারা সামাজিকীকরণ প্রক্রিয়াটি বোঝানো হয়েছে।
HSC Sociology 1st Paper Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন প্রক্রিয়াটি প্রযোজ্য? ব্যাখ্যা করো ।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর