সামাজিকীকরণে ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: সামাজিকীকরণে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্ম হলো এক ধরনের বিশ্বাস, যা নির্দিষ্ট আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়। প্রতিটি ধর্মই মানুষের সামনে কতগুলো আদর্শ ও মূল্যবোধ তুলে ধরে, যা ব্যক্তিকে ন্যায়-অন্যায় এবং ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখায়। ধর্মীয় অনুশাসন ও শিক্ষা মানুষের মনে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগ্রত করে, যা তাকে সমাজের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
HSC Sociology 1st Paper Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া · সৃজনশীল
সামাজিকীকরণে ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর