একজন উপযুক্ত মানুষ হতে হলে সামাজিকীকরণের মাধ্যমগুলো ভূমিকা রাখে- মূল্যায়ন কর।
উত্তর: একজন উপযুক্ত মানুষ হতে হলে সামাজিকীকরণের মাধ্যমগুলো ভূমিকা রাখে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর সামাজিকীকরণে বিভিন্ন মাধ্যম ভূমিকা রাখে। পরিবার শিশুর সামাজিকীকরণে প্রধান ভূমিকা পালন করে। কারণ পরিবার থেকেই শিশু যে প্রাথমিক শিক্ষা লাভ করে সেটির প্রেক্ষিতেই তার ভবিষ্যৎ গড়ে ওঠে। আর শিক্ষাপ্রতিষ্ঠান শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের আনুষ্ঠানিক ভিত্তি রচনা করতে সাহায্য করে। বিদ্যালয়ের সহপাঠীদের সাহচর্য, শিক্ষকদের ভালোবাসা, উপদেশমূলক বাণী শিশুমনে গভীর রেখাপাত করে। শিশুর সামাজিকীকরণে খেলার সাথি বা সঙ্গী দলের ভূমিকাও নেহায়েত কম নয়। খেলার সাথিদের সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা প্রভৃতি কারণে শিশুর মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। সামাজিকীকরণে ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে শিশু সত বাদিতা, ন্যায়নিষ্ঠতা, সততা প্রভৃতি গুণ রপ্ত করে। সামাজিক করণে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ব্যক্তি-সামাজিক বিধিবিধান, সামাজিক সমস্যা প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করে। যা শিশুকে একজন উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে বিশেষভাবে 'সাহায্য করে। এছাড়া জ্ঞাতিগোষ্ঠী, বিভিন্ন পেশাগত সংস্থা, বই রাষ্ট্র প্রভৃতি ব্যক্তির সামাজিকীকরণে বিশেষ ভূমিকা রাখে। সুতরাং বলা যায়, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম একজন ব্যক্তিকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া · সৃজনশীল
একজন উপযুক্ত মানুষ হতে হলে সামাজিকীকরণের মাধ্যমগুলো ভূমিকা রাখে- মূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর