শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সামাজিকীকরণে কোন বাহনের অভাব পরিলক্ষিত হচ্ছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সামাজিকীকরণের পরিবার নামক বাহনের অভাব পরিলক্ষিত হচ্ছে। শিশুর সামাজিকীকরণে পরিবার প্রাথমিক বাহন হিসেবে কাজ করে। শিশুর শিক্ষার প্রথম হাতেখড়ি হয় 'পরিবারেই'। শিশু তার পরিবার থেকে যে আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ, আচার-আচরণ শিক্ষালাভকরে সে হিসেবেই তার ভবিষ্যৎ জীবন গড়ে ওঠে। যে শিশু দুর্বল এবং ক্ষয়িষ্ণু পারিবারিক কাঠামোতে বেড়ে ওঠে, সে দুর্বল চিত্তের অধিকারী এবং অপরাধপ্রবণ হয়। পরিবারের সদস্যরা শিশুদের পর্যাপ্ত সময় না দিলে শিশুরা তথ্যপ্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ে এবং নানারকম নেতিবাচক প্রভাব পড়ে। যেমনটি উদ্দীপকেও লক্ষণীয়। উদ্দীপকে বলা হয়েছে, আজকাল ব্যস্ততার কারণে মা-বাবা তাদের সন্তানদের সময় দিতে পারে না। ফলে শিশুরা তথ্যপ্রযুক্তিতে আসক্ত হচ্ছে এবং নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। শিশুদের এরূপ নেতিবাচক প্রভাবের জন্য পরিবারই দায়ী। সদস্যদের সময় না দেওয়াই অন্যতম প্রধান কারণ। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিকীকরণের পরিবার বাহনের অভাব পরিলক্ষিত হয়।

HSC Sociology 1st Paper Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · Chapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া · সৃজনশীল

উদ্দীপকে সামাজিকীকরণে কোন বাহনের অভাব পরিলক্ষিত হচ্ছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আজকাল বাবা-মা তাদের ব্যস্ততার কারণে প্রিয় সন্তানদের সময় দিতে পারে না। এ সুযোগে ছেলেমেয়েরা বিভিন্ন অযৌক্তিক বায়না করে। তথ্যপ্রযুক্তিতে আসক্ত হচ্ছে বা অসৎ সঙ্গের সাথে মিশে আস্তে আস্তে নানা অসামাজিক/ অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।

উত্তর

রক্তের সম্পর্কের মাধ্যমে যে জ্ঞাতিসম্পর্ক সৃষ্টি হয় তাকে জৈবিক জ্ঞাতিসম্পর্ক বলে।

উত্তর

মৃত স্বামীর যেকোনো ছোট ভাইয়ের সাথে বিধবা মহিলার বিবাহকে লেভিরেট বিবাহ রীতি বলে আখ্যা দেওয়া হয়। এ রীতি অনুযায়ী কোনো ব্যক্তি মারা গেলে তার বিধবা স্ত্রী মৃত স্বামীর যেকোনো ভাইকে বিবাহ করে। প্রথাটি যেন ভ্রাতৃবৎ বহু স্বামী প্রথার কথা মনে করিয়ে দেয়। কেননা এতে একই মহিলার এমন স্বামীদ্বয়ের কথা বলা হচ্ছে যারা পরস্পর ভাই। পক্ষান্তরে, কোনো ব্যক্তির স্ত্রী মৃত্যুবরণ করলে সে তার মৃত স্ত্রীর যেকোনো বোনকে বিবাহ করবে এমন রীতিই হচ্ছে সরোরেট। প্রথাটি যেন সরোরাল পলিজিনের কথা মনে করিয়ে দেয়। কেননা ব্যক্তিটি স্ত্রীর বোনকে বিবাহের সুযোগ পাচ্ছে। অর্থাৎ লেভিরেট এবং সরোরেট পদ দুটি যথাক্রমে মৃত স্বামীর ভাই এবং মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতি বোঝাতে ব্যবহৃত হয়।

উত্তর

উদ্দীপকে সামাজিকীকরণের পরিবার নামক বাহনের অভাব পরিলক্ষিত হচ্ছে। শিশুর সামাজিকীকরণে পরিবার প্রাথমিক বাহন হিসেবে কাজ করে। শিশুর শিক্ষার প্রথম হাতেখড়ি হয় 'পরিবারেই'। শিশু তার পরিবার থেকে যে আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ, আচার-আচরণ শিক্ষালাভকরে সে হিসেবেই তার ভবিষ্যৎ জীবন গড়ে ওঠে। যে শিশু দুর্বল এবং ক্ষয়িষ্ণু পারিবারিক কাঠামোতে বেড়ে ওঠে, সে দুর্বল চিত্তের অধিকারী এবং অপরাধপ্রবণ হয়। পরিবারের সদস্যরা শিশুদের পর্যাপ্ত সময় না দিলে শিশুরা তথ্যপ্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ে এবং নানারকম নেতিবাচক প্রভাব পড়ে। যেমনটি উদ্দীপকেও লক্ষণীয়। উদ্দীপকে বলা হয়েছে, আজকাল ব্যস্ততার কারণে মা-বাবা তাদের সন্তানদের সময় দিতে পারে না। ফলে শিশুরা তথ্যপ্রযুক্তিতে আসক্ত হচ্ছে এবং নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। শিশুদের এরূপ নেতিবাচক প্রভাবের জন্য পরিবারই দায়ী। সদস্যদের সময় না দেওয়াই অন্যতম প্রধান কারণ। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিকীকরণের পরিবার বাহনের অভাব পরিলক্ষিত হয়।

উত্তর

একজন উপযুক্ত মানুষ হতে হলে সামাজিকীকরণের মাধ্যমগুলো ভূমিকা রাখে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর সামাজিকীকরণে বিভিন্ন মাধ্যম ভূমিকা রাখে। পরিবার শিশুর সামাজিকীকরণে প্রধান ভূমিকা পালন করে। কারণ পরিবার থেকেই শিশু যে প্রাথমিক শিক্ষা লাভ করে সেটির প্রেক্ষিতেই তার ভবিষ্যৎ গড়ে ওঠে। আর শিক্ষাপ্রতিষ্ঠান শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের আনুষ্ঠানিক ভিত্তি রচনা করতে সাহায্য করে। বিদ্যালয়ের সহপাঠীদের সাহচর্য, শিক্ষকদের ভালোবাসা, উপদেশমূলক বাণী শিশুমনে গভীর রেখাপাত করে। শিশুর সামাজিকীকরণে খেলার সাথি বা সঙ্গী দলের ভূমিকাও নেহায়েত কম নয়। খেলার সাথিদের সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা প্রভৃতি কারণে শিশুর মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। সামাজিকীকরণে ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে শিশু সত বাদিতা, ন্যায়নিষ্ঠতা, সততা প্রভৃতি গুণ রপ্ত করে। সামাজিক করণে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ব্যক্তি-সামাজিক বিধিবিধান, সামাজিক সমস্যা প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করে। যা শিশুকে একজন উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে বিশেষভাবে 'সাহায্য করে। এছাড়া জ্ঞাতিগোষ্ঠী, বিভিন্ন পেশাগত সংস্থা, বই রাষ্ট্র প্রভৃতি ব্যক্তির সামাজিকীকরণে বিশেষ ভূমিকা রাখে। সুতরাং বলা যায়, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম একজন ব্যক্তিকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCSociology 1st PaperChapter 7 : সামাজিকীকরণ প্রক্রিয়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিক্ষিত বেকার মামুন দিনরাত তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একসময় নেশায় আসক্ত হয়ে পড়ে। তার দুশ্চিন্তাগ্রস্ত পিতা মামুনকে নিরস্ত করতে না পেরে ইমাম সাহেবের শরণাপন্ন হন। ইমাম সাহেব মাদকাসক্তির পরিণাম, পরকালে এর শাস্তি এবং নৈতিকতার বিষয়ে শিক্ষা দেন এবং বেশ কিছুদিন তাকে সাথে সাথে রাখেন। মামুন এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং ব্যবসা করছে।

Rajshahi · 2017

ক
মানবজীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কী?
খ
"পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান"- ব্যাখ্যা কর।
গ
মামুনের নেশাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে সামাজিকীকরণের কোন বাহন দায়ী? ব্যাখ্যা কর।
ঘ
মামুনের স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে যে বাহনটি ভূমিকা রেখেছে সামাজিকীকরণে তার যথেষ্ঠ গুরুত্ব রয়েছে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান"- ব্যাখ্যা কর।

"পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানবজীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কী?

মানবজীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রানা ও সোমার মা-বাবা সরকারি চাকরিজীবী। দিনের বেলায় অফিসের কাজকর্মের কারণে তারা সন্তানদের সময় দিতে পারেন না। বাড়ি ফেরার পর অধিকাংশ সময়ই তাদের মা-বাবা ঝগড়ায় লিপ্ত হন। সোমা নিয়মিত পড়ালেখা করলেও ষোল বছর বয়সী রানা পাড়ার খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। স্কুলে ঠিকমতো যায় না এবং পড়ালেখার ব্যাপারে একেবারেই অমনোযোগী।

Dhaka · 2017

ক
সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?
খ
সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখে?
গ
উদ্দীপকের রানার সামাজিকীকরণের ক্ষেত্রে যে মাধ্যমটির ভূমিকা অনুপস্থিত তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কী কী করণীয় রয়েছে বলে তুমি মনে কর? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখে?

সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?

সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলম তার বাবা মায়ের সাথে বসে টিভিতে মিনা কার্টুন উপভোগ করে। তার ছোট বোনও এসবের খুব ভক্ত। তাদের বাবা-মা আলম ও তার ছোট বোনকে পত্র-পত্রিকা থেকে বিশেষ বিশেষ প্রযুক্তি সম্পর্কে পড়ে শোনায়। ইন্টারনেট ব্যবহার করে তারা অল্পবয়সেই পত্র-পত্রিকা পড়া ও শিক্ষামূলক চলচ্চিত্র উপভোগ করে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য তারা শিক্ষামূলক কাজে ব্যবহার করা শিখে ফেলেছে।

Rajshahi · 2018

ক
সামাজিকীকরণ কাকে বলে?
খ
মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানটি ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে সামাজিকীকরণের কোন মাধ্যমটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের অবস্থা বিশ্বায়নের ফল- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানটি ব্যাখ্যা করো।

মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সামাজিকীকরণ কাকে বলে?

সামাজিকীকরণ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মামুনের স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে যে বাহনটি ভূমিকা রেখেছে সামাজিকীকরণে মামুনের নেশাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে সামাজিকীকরণের কোন বাহন দায়ী? ব্যাখ্যা কর।"পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান"- ব্যাখ্যা কর।মানবজীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কী?উদ্দীপকে রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কী কী করণীয় রয়েছে বলে তুমি মনে কর? যুক্তউদ্দীপকের রানার সামাজিকীকরণের ক্ষেত্রে যে মাধ্যমটির ভূমিকা অনুপস্থিত তা ব্যাখ্যাসামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখে?সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?উদ্দীপকের অবস্থা বিশ্বায়নের ফল- বিশ্লেষণ করো।উদ্দীপকে সামাজিকীকরণের কোন মাধ্যমটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানটি ব্যাখ্যা করো।সামাজিকীকরণ কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।