উদ্দীপকে কয় ধরনের অপরাধ সংঘটিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাঁচ ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। প্রথমত: আয়কর ফাঁকি ও মিথ্যা সাক্ষ্যদান হলো ভদ্রবেশী অপরাধ। এগুলো আমাদের দেশের সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ করে থাকেন, কেননা এগুলো সাধারণ মানুষের দ্বারা করা সচরাচর সম্ভব নয়। এ ধরনের অপরাধগুলো অনেকটা গোপনে ও নীরবে সংঘটিত হয়। দ্বিতীয়ত: জুয়াখেলা, পতিতাবৃত্তি হলো ক্ষতিগ্রস্ত বা শিকারবিহীন অপরাধ। এ ধরনের অপরাধের দ্বারা শুধু অপরাধীরাই ক্ষতিগ্রস্ত হয়, অন্যদের ওপর খুব একটা প্রভাব পড়ে না। ফলে অপরাধীর বিরুদ্ধে কেউ সুনির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করে না। তৃতীয়ত: সম্পত্তি আত্মসাৎ, চুরি-ডাকাতি ও হত্যা করা হলো সম্পত্তি ও ব্যক্তির বিরুদ্ধে অপরাধ। চতুর্থত: মাফিয়া চক্র হলো সংঘবদ্ধ অপরাধ। এ ধরনের অপরাধ সাধারণত একাধিক ব্যক্তির সমন্বয়ে সংঘটিত হয়। এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ার পিছনে দেশীয় বা আন্তর্জাতিক চক্র ক্রিয়াশীল থাকে। পঞ্চমত: বাবার পকেট থেকে টাকা চুরি হলো কিশোর অপরাধ। কিশোর অপরাধ বলতে ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকে বোঝায়। সাধারণত দরিদ্রতা, পারিবারিক অশান্তি, কুরুচিপূর্ণ চলচ্চিত্র, অশ্লীল ও পর্ণ ম্যাগাজিন, অসৎ সঙ্গ, শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব ইত্যাদি কিশোর-কিশোরীদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে।
HSC Sociology 1st Paper Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ · সৃজনশীল
উদ্দীপকে কয় ধরনের অপরাধ সংঘটিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর