উদ্দীপকের শান্তর অপরাধী হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শান্তর অপরাধী হওয়ার কারণ আর্থিক অনটন বা দুরবস্থা। অপরাধের অন্যতম কারণ অর্থনৈতিক দুরবস্থা। এ প্রসঙ্গে জার্মান দার্শনিক কার্ল মার্কস বলেন, "পুঁজিবাদী অর্থনীতির শোষণের ফলশ্রুতিই হলো অপরাধ।” অপরাধের অর্থনৈতিক কারণের পেছনে যে দুটি বিষয় মুখ্য ভূমিকা পালন করে তা হলো- দারিদ্র্য এবং বেকারত্ব। দারিদ্র্যের কারণে সাধারণত ছোটখাটো চুরি, ছিনতাই ইত্যাদি ঘটে। আবার বেকারত্ব অনেকের জীবনে হতাশা এনে দেয়। এই হতাশাগ্রস্ত মানুষগুলো ছিনতাই, খুন, রাহাজানি ইত্যাদি অপরাধে জড়িয়ে পড়ে। যেমনটি উদ্দীপকের শান্তর বেলায় ঘটেছে। উদ্দীপকের শান্ত পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে আর্থিক অসচ্ছলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই হতাশা থেকে সে অপরাধে জড়িয়ে পড়ে। অর্থাৎ- তার অপরাধের পেছনে বেকারত্ব দায়ী। তাই বলা যায়, শান্তর অপরাধী হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ দায়ী।
HSC Sociology 1st Paper Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ · সৃজনশীল
উদ্দীপকের শান্তর অপরাধী হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
