উদ্দীপকে বর্ণিত ঘটনা-১ এ উল্লিখিত পুলিশের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনা-১ এর কিশোর অপরাধ রোধে পুলিশের গৃহীত পদক্ষেপ যৌক্তিক নয়। রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক আচরণই হলো অপরাধ। অপরাধের অনেক ধরন আছে। এর মধ্যে কিশোর অপরাধ অন্যতম। সাধারণত ১৬ বছর বয়সের নিচে যাদের বয়স তাদেরকে কিশোর বলা হয়। কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। উদ্দীপকে ঘটনা-১ এর দশম শ্রেণির ছাত্র হিমেল বয়সের দিক বিবেচনায় কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হবে। কিশোরদের অপরাধ দমনে দুটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। যথা-প্রবেশন ও প্যারোল। কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ যখন সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়, তখন আদালত তাকে কারাগারে না পাঠিয়ে তার চারিত্রিক সংশোধনের জন্য প্রবেশন কর্মকর্তার অধীনে রাখা হয়। অন্যদিকে, প্যারোল হলো অপরাধী ব্যক্তির শাস্তি আদালত দ্বারা প্রমাণিত হলে কারাগারে রেখে নির্দিষ্ট সময় পর সংশোধন ও পুনর্বাসনের জন্য মুক্তি দেওয়া হয়। তবে কোনোভাবেই আদালত দ্বারা অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অন্যান্য কয়েদিদের সাথে রাখা যাবে না। কিন্তু উদ্দীপকে পুলিশ দশম শ্রেণির ছাত্র হিমেলকে গ্রেফতার করে আদালত দ্বারা শাস্তি প্রমাণিত হওয়ার আগেই কারাগারের অন্যান্য কয়েদিদের সাথে রাখে। যা আইন অনুযায়ী যৌক্তিক নয়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনা-১ এ পুলিশের গৃহীত পদক্ষেপ অযৌক্তিক।
HSC Sociology 1st Paper Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনা-১ এ উল্লিখিত পুলিশের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর