বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখ।
উত্তর: বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধের মধ্যে পার্থক্য হলো- প্রথমত, আইন ভঙ্গমূলক কাজই অপরাধ। কোনো রাজনৈতিক কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক নিষিদ্ধ কাজ বা আচরণ প্রদর্শন করলে তা অপরাধ বলে গণ্য হয়। কিন্তু সমাজে এমন অনেক কাজ ও আচরণ লক্ষ করা যায় যা আইনে নিষিদ্ধ না হলেও সেসব সমাজের পরিপন্থি। যাকে বিচ্যুতি বলা যায়। দ্বিতীয়ত, সব অপরাধই সামাজিক বিচ্যুতিমূলক আচরণ। কিন্তু সব সামাজিক বিচ্যুতিমূলক আচরণই অপরাধ নয়। তৃতীয়ত, অপরাধমূলক আচরণের জন্য শাস্তির বিধান রয়েছে কিন্তু বিচ্যুতিমূলক আচরণের জন্য শাস্তি নির্ধারিত নয়।
HSC Sociology 1st Paper Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ · সৃজনশীল
বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখ।
উত্তর