শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জামাল সাহেবের কর্মকান্ড কোন ধরনের অপরাধ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জামাল সাহেবের কর্মকান্ড ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে। ভদ্রবেশী অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায় যেগুলো সমাজের উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন লোকজন নিজের অবস্থানকে ব্যবহার করে সংঘটিত করে। ভদ্রবেশী অপরাধগুলো অনেকটা নীরবে ও গোপনে সংঘটিত হয়। এর উদাহরণ হচ্ছে ট্রেডমার্ক নকল করা, আয়কর ফাঁকি দেওয়া, জালিয়াতি করা, খাদ্যে ভেজাল মেশানো, কপিরাইট ভঙ্গ করা ইত্যাদি। মোটকথা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা আইনের চোখকে ফাঁকি দিয়ে যেসব অপরাধ করে থাকে, সেগুলোই ভদ্রবেশী অপরাধ। উদ্দীপকে লক্ষণীয়, জামাল সাহেব একজন ধনী ব্যক্তি। তিনি তার বেকারিতে খাদ্যদ্রব্যে ভেজাল মেশান। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত, ভদ্রবেশী অপরাধের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জামাল সাহেবের কর্মকান্ড দ্বারা ভদ্রবেশী অপরাধকে বোঝানো হয়েছে।

HSC Sociology 1st Paper Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ · সৃজনশীল

উদ্দীপকে জামাল সাহেবের কর্মকান্ড কোন ধরনের অপরাধ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জামাল সাহেব একজন ধনী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তার বিভিন্ন ব্যবসার পাশাপাশি দুটি বেকারিও রয়েছে। কিন্তু তার বেকারিতে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো হয়। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে।

উত্তর

বিচ্যুতিমূলক আচরণ হলো সমাজে প্রচলিত আইন-কানুন, মূল্যবোধ ও রীতিনীতির পরিপন্থি আচরণ।

উত্তর

বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধের মধ্যে পার্থক্য হলো- প্রথমত, আইন ভঙ্গমূলক কাজই অপরাধ। কোনো রাজনৈতিক কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক নিষিদ্ধ কাজ বা আচরণ প্রদর্শন করলে তা অপরাধ বলে গণ্য হয়। কিন্তু সমাজে এমন অনেক কাজ ও আচরণ লক্ষ করা যায় যা আইনে নিষিদ্ধ না হলেও সেসব সমাজের পরিপন্থি। যাকে বিচ্যুতি বলা যায়। দ্বিতীয়ত, সব অপরাধই সামাজিক বিচ্যুতিমূলক আচরণ। কিন্তু সব সামাজিক বিচ্যুতিমূলক আচরণই অপরাধ নয়। তৃতীয়ত, অপরাধমূলক আচরণের জন্য শাস্তির বিধান রয়েছে কিন্তু বিচ্যুতিমূলক আচরণের জন্য শাস্তি নির্ধারিত নয়।

উত্তর

উদ্দীপকে জামাল সাহেবের কর্মকান্ড ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে। ভদ্রবেশী অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায় যেগুলো সমাজের উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন লোকজন নিজের অবস্থানকে ব্যবহার করে সংঘটিত করে। ভদ্রবেশী অপরাধগুলো অনেকটা নীরবে ও গোপনে সংঘটিত হয়। এর উদাহরণ হচ্ছে ট্রেডমার্ক নকল করা, আয়কর ফাঁকি দেওয়া, জালিয়াতি করা, খাদ্যে ভেজাল মেশানো, কপিরাইট ভঙ্গ করা ইত্যাদি। মোটকথা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা আইনের চোখকে ফাঁকি দিয়ে যেসব অপরাধ করে থাকে, সেগুলোই ভদ্রবেশী অপরাধ। উদ্দীপকে লক্ষণীয়, জামাল সাহেব একজন ধনী ব্যক্তি। তিনি তার বেকারিতে খাদ্যদ্রব্যে ভেজাল মেশান। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত, ভদ্রবেশী অপরাধের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জামাল সাহেবের কর্মকান্ড দ্বারা ভদ্রবেশী অপরাধকে বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জামাল সাহেবের ভদ্রবেশী অপরাধের নানাবিধ কারণ রয়েছে। অপরাধের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো ভৌগোলিক পরিবেশ, বংশগত প্রকৃতি, দৈহিক ও মানসিক প্রকৃতি, অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিবেশ ইত্যাদি। অর্থনৈতিক কারণে সমাজে প্রচুর পরিমাণে অপরাধ সংঘটিত হতে দেখা যায়। সমাজের প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের সামাজিক অবস্থানকে ব্যবহার করে আয়কর ফাঁকি, ট্রেডমার্ক নকল, ঘুষ, দুর্নীতি করে প্রচুর অর্থ উপার্জন করে। মূলত উচ্চাকাঙ্ক্ষা থেকেই তাদের মধ্যে অপরাধবোধের জন্ম হয়। আবার অনেক সময় ভৌগোলিক কারণেও অপরাধের সৃষ্টি হয়। যেমন-গ্রামের চেয়ে শহরে বেশি অপরাধ দেখা যায়। এছাড়া নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেও অনেকে অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। উদ্দীপকের জামাল সাহেবের ক্ষেত্রে দেখা যায়, তিনি একজন ভদ্রবেশী অপরাধী। মূলত সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং অর্থের প্রতি লোভ এবং উচ্চাকাঙ্ক্ষার জন্যেই তিনি খাদ্যে ভেজাল মেশানো, দুর্নীতি এবং আয়কর ফাঁকি এসব অপরাধের সাথে জড়িয়ে পড়েছেন। এই অপরাধগুলো অনেক গোপনে ও নীরবে সংঘটিত হয়। তাই এ ধরনের অপরাধ শনাক্ত করা অনেকটা জটিল, কিন্তু অসম্ভব নয়। এসব অপরাধের ফলে রাষ্ট্র তার রাজস্ব হারাবে, যা রাষ্ট্রের অর্থনৈতিক খাতকে দুর্বল করে দেবে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ভদ্রবেশী অপরাধগুলো মূলত অর্থের প্রতি লোভ এবং সামাজিক উচ্চাকাঙ্ক্ষার কারণেই সংঘটিত হয়ে থাকে। এ ধরনের অপরাধ দেশ ও. সমাজের জন্য বেশ ক্ষতিকর।
HSCSociology 1st PaperChapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. সাকিব চৌধুরী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। মালামাল ক্রয়ে তিনি প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে প্রতিষ্ঠানের প্রচুর টাকা আত্মসাৎ করেন। অপরদিকে বস্তিতে বসবাসরত স্বামীহারা হাজেরা খাতুন নিজের সন্তানদের জন্য খাদ্যের জোগাড় না করতে পেরে মালিকের বাসা থেকে চাল-ডাল চুরির অপরাধে পুলিশ কর্তৃক ধৃত হন।

Rajshahi · 2017

ক
সামাজিক প্রগতি কী?
খ
"সকল সমাজই ছিল স্তরায়িত"- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের মি. সাকিব চৌধুরীর অপরাধ কী ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের মি. সাকিব চৌধুরীর এবং হাজেরা খাতুনের অপরাধের সামাজিক প্রেক্ষাপট ভিন্ন- উক্তিটির মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."সকল সমাজই ছিল স্তরায়িত"- ব্যাখ্যা কর।

"সকল সমাজই ছিল স্তরায়িত"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক প্রগতি কী?

সামাজিক প্রগতি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পিতা-মাতার একমাত্র সন্তান আবীর অল্পসময়ে ধন-সম্পদের মালিক হতে গিয়ে বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। আইনের চোখ কিছুকাল ফাঁকি দিতে পারলেও একসময় সে পুলিশের হাতে ধরা পড়ে। অল্পবয়সে তার অপরাধের বিবরণ শুনে বিচারক অবাক হয়ে যান। এসব বয়সী ছেলেমেয়েদের অপরাধমূলক কর্মকাণ্ড হতে বিরত রাখতে সংশোধনমূলক প্রক্রিয়ার উপর গুরুত্ব দেয়া হয়। এছাড়া পত্র-পত্রিকা, টেলিভিশনে সচেতনতামূলক প্রচারণার উপরও গুরুত্ব আরোপ করা হয়।

Rajshahi · 2018

ক
অপরাধ কাকে বলে?
খ
মূল্যবোধ বিরোধী আচরণ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে অপরাধের কোন কারণের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে গৃহীত ব্যবস্থাই অপরাধ প্রতিরোধের উত্তম পন্থা- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মূল্যবোধ বিরোধী আচরণ বলতে কী বোঝায়?

মূল্যবোধ বিরোধী আচরণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অপরাধ কাকে বলে?

অপরাধ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গরীব সংসারের মেধাবী ছাত্র শান্ত বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করে কয়েক বছর চাকুরীর চেষ্টা করেও চাকুরীর দেখা পেল না। নিজের জীবনের চাহিদা ঠিকমতো মেটানোসহ বাবা-মার সংসারেও কোনো ধরনের আর্থিক সহায়তা করতে পারছে না। তাই শান্ত দীর্ঘদিন হতাশায় ভোগে ছিনতাই চক্রের সাথে যোগ দিয়ে ছিনতাই, চুরি, ডাকাতি, খুনসহ নানাবিধ অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

Dhaka · 2018

ক
বিচ্যুত আচরণ কী?
খ
কিশোর অপরাধ কী?
গ
উদ্দীপকের শান্তর অপরাধী হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের শান্তর মতো অনেকেই অপরাধী হওয়ার জন্য উক্ত কারণটির ভূমিকা রয়েছে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কিশোর অপরাধ কী?

কিশোর অপরাধ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বিচ্যুত আচরণ কী?

বিচ্যুত আচরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।