নীরবের মতো বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? নিজ মতামতসহ বিশ্লেষণ করো।
উত্তর: নীরবের মতো বিপথগামী কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যেসব কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিম্নে বিশ্লেষণ করা হলো: কিশোরদের বয়স কম থাকায় অনেক সময় তারা আবেগের বশবর্তী হয়ে এবং বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই কিশোর অপরাধীকে সংশোধনের প্রথম ও প্রধান কাজ হলো তার পরিবারকে সচেতন করা। একজন কিশোরের অপরাধমূলক কর্মকাণ্ড লক্ষ করলে তার বন্ধু বা প্রতিবেশী খুব সহজেই তার পরিবারকে সে বিষয়ে অবহিত করতে পারে। পরিবার থেকে কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর নেতিবাচক দিক তুলে ধরে ভালো করে বুঝিয়ে বললে কিশোরদের সংশোধন করা সহজ হয়। একজন কিশোরকে অপরাধীতে পরিণত করার ক্ষেত্রে তার খারাপ বন্ধুরা যেমন মুখ্য ভূমিকা পালন করে, তেমনি তাকে আলোর পথে ফিরিয়ে আনতে ভালো বন্ধুরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভালো বন্ধুরা যদি সদিচ্ছা নিয়ে এগিয়ে আসে এবং 'পাপীকে নয় পাপকে ঘৃণা করো' মন্ত্রে উজ্জীবিত হয়ে বিপথগামী বন্ধুকে বোঝায়, তবে ইতিবাচক পরিবর্তন সম্ভব। অপরাধের নেতিবাচক বিষয়গুলো তুলে ধরে তার সাথে বেশি সময় কাটানো এবং ভালো কাজে উদ্বুদ্ধ করা হলে সে নিজের ভুল বুঝতে পারবে এবং নিজেকে সংশোধন করে নেবে। প্রাথমিক এসব চেষ্টার পরও যদি কোনো কিশোর অপরাধীকে সংশোধন করা না যায়, তবে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্র বা সংশোধনাগারে নিয়ে যেতে হবে এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সর্বোপরি, একজন কিশোর অপরাধীকে আলোর পথে ফিরিয়ে আনতে তার সাথে সদ্ব্যবহার এবং তার অপরাধগুলো সম্পর্কে বুঝিয়ে তাকে সচেতন করাই মুখ্য উপায়। তবে সব চেষ্টার পরও যদি তাকে ফেরানো সম্ভব না হয়, তবে সমাজের বৃহত্তর স্বার্থে তাকে আইনের আশ্রয়ে সোপর্দ করতে হবে। উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই কেবল নীরবের মতো বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।
HSC Sociology 1st Paper Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ · সৃজনশীল
নীরবের মতো বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ ন…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর