ঘটনা-১ ও ঘটনা-২-এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ঘটনা-১ ও ঘটনা-২ তথা বিচ্যুতি এবং অপরাধের মধ্যে নানাবিধ পার্থক্য রয়েছে। অপরাধ বলতে সামাজিক আইন বা নীতিমালার লঙ্ঘনকে বোঝায়। সুনির্দিষ্ট অর্থে দেশের আইনসভা কর্তৃক অনুমোদিত শাস্তিযোগ্য কাজ হচ্ছে অপরাধ। উদ্দীপকের ঘটনা-২-এ উল্লেখ করা হয়েছে, বশির সাহেব জুয়া খেলেন ও নেশা করেন এবং চোরা কারবারের সাথে জড়িত। দেশের আইনানুযায়ী জুয়া খেলা, নেশা করা এবং চোরা কারবারি শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ ঘটনা-২ 'অপরাধ' নামক প্রত্যয়কে নির্দেশ করে। অন্যদিকে ঘটনা-১ 'বিচ্যুতি' প্রত্যয়কে নির্দেশ করে। অপরাধ ও বিচ্যুতিমূলক আচরণের মধ্যে বেশকিছু পার্থক্য লক্ষ করা যায়। প্রথমত, রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক আচরণই অপরাধ। অর্থাৎ সমাজ ও রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমই অপরাধ বলে গণ্য করা হয়। পক্ষান্তরে বিচ্যুতিমূলক আচরণ হচ্ছে সামাজিক মূল্যবোধ পরিপন্থি এমন কিছু অস্বাভাবিক আচরণ, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। যদিও রাষ্ট্রীয় আইনে এর জন্য কোনো শাস্তির বিধান নেই। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় আইনের পরিপন্থি যেকোনো কাজই অপরাধ বলে পরিগণিত হয়। অন্যদিকে সামাজিক মূল্যবোধের পরিপন্থি যেকোনো আচরণ বিচ্যুতির পর্যায়ে পড়ে। তৃতীয়ত, অপরাধ সামাজিক ও রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক। অন্যদিকে বিচ্যুতিমূলক আচরণ সামাজিক মূল্যবোধ, ঐতিহ্য ও রীতিনীতির সাথে সাংঘর্ষিক। পরিশেষে বলা যায়, সামাজিক ও রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ এবং বিচ্যুতিমূলক আচরণের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। অপরাধ এবং বিচ্যুতিমূলক আচরণ উভয়ই সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। তাই এর কোনোটিই সমাজের কাছে কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়।
HSC Sociology 1st Paper Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 10 : বিচুতিমূলক আচরণ ও অপরাধ · সৃজনশীল
ঘটনা-১ ও ঘটনা-২-এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর