ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্য ব্যাখ্যা করো।
উত্তর: ক্ষমতা হলো অন্যের ওপর প্রভাব বিস্তারের সামর্থ্য, আর কর্তৃত্ব হলো আইনগত বা সমাজ স্বীকৃত ক্ষমতা। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন। তার মতে, ক্ষমতা হলো কোনো ব্যক্তির সেই সামর্থ্য যার মাধ্যমে সে অন্যের ইচ্ছা বা আচরণের ওপর প্রভাব বিস্তার করতে পারে, যা অনেক সময় বলপ্রয়োগের মাধ্যমেও হতে পারে। অন্যদিকে, যখন ক্ষমতা সমাজ বা রাষ্ট্র কর্তৃক বৈধতা পায়, তখন তাকে কর্তৃত্ব বলে। । অর্থাৎ, কর্তৃত্ব হলো বৈধ ক্ষমতা।
HSC Sociology 1st Paper Chapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্য ব্যাখ্যা করো।
উত্তর