শেয়ারFacebookWhatsApp

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত যে মতবাদটি শাকিলের কাছে গ্রহণযোগ্য, সেটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে প্রাচীন যে মতবাদের কথা বলা হয়েছে তা হলো ঐশ্বরিক মতবাদ এবং শাকিলের কাছে এটিই গ্রহণযোগ্য। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত মতবাদগুলোর মধ্যে ঐশ্বরিক মতবাদ সবচেয়ে প্রাচীন একটি মতবাদ। এ মতবাদ অনুসারে, রাষ্ট্র ঈশ্বরের সৃষ্ট। ঈশ্বর এ পৃথিবীর কয়েকজন নির্বাচিত প্রতিনিধির কাছে তার ইচ্ছা প্রকাশ করেন। এ প্রতিনিধিরাই জনসাধারণের কাছে ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করেন এবং জনসাধারণের রাজা হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। এ মতবাদ অনুসারে রাজা যেহেতু ঈশ্বরের প্রতিনিধি, তাই জনগণের উচিত রাজার নির্দেশ মানা এবং তার অনুগত থাকা। রাজার অবাধ্য হওয়া মানে ঈশ্বরের অবাধ্য হওয়া। অন্যদিকে রাজা যেহেতু ঈশ্বরের প্রতিনিধি, তাই তিনি জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য নয়। তবে আধুনিক নৃবিজ্ঞানীদের নিকট এ মতবাদটি স্বৈরতান্ত্রিক মতবাদ হিসেবে পরিচিত।

HSC Sociology 1st Paper Chapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · Chapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত যে মতবাদটি শাকিলের কাছে গ্রহণযোগ্য, সেট…

উদ্দীপক

শাকিল ও শাওন দুই বন্ধু। আজ কলেজে তারা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কিছু মতবাদ সম্পর্কে জেনেছে। এ মতবাদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন মতবাদকে শাকিলের কাছে গ্রহণযোগ্য মনে হয়। কিন্তু শাওন এটিকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বলে রাষ্ট্রের উৎপত্তির মূলে রয়েছে পাশবিক শক্তি বা শক্তির বিশেষ ভূমিকা।

উত্তর

ভালো কাজ ও মন্দ কাজের পার্থক্য অনুধাবন করে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জ্ঞান অর্জন করার মানসিকতা হলো নৈতিকতা।

উত্তর

শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির আচরণের কাঙ্ক্ষিত ও স্থায়ী পরিবর্তন সাধিত হয়। ব্যক্তির এ আচরণিক পরিবর্তন ঘটে অনুশীলন ও অভিজ্ঞতার মাধ্যমে, যা ব্যক্তি ও সমাজের নিকট গ্রহণযোগ্য, কল্যাণকর এবং অপেক্ষাকৃত স্থায়ী। শিক্ষা একটি ধারাবাহিক, পরিবর্তনশীল-ও সামাজিক ব্যবস্থা।

উত্তর

উদ্দীপকে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে প্রাচীন যে মতবাদের কথা বলা হয়েছে তা হলো ঐশ্বরিক মতবাদ এবং শাকিলের কাছে এটিই গ্রহণযোগ্য। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত মতবাদগুলোর মধ্যে ঐশ্বরিক মতবাদ সবচেয়ে প্রাচীন একটি মতবাদ। এ মতবাদ অনুসারে, রাষ্ট্র ঈশ্বরের সৃষ্ট। ঈশ্বর এ পৃথিবীর কয়েকজন নির্বাচিত প্রতিনিধির কাছে তার ইচ্ছা প্রকাশ করেন। এ প্রতিনিধিরাই জনসাধারণের কাছে ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করেন এবং জনসাধারণের রাজা হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। এ মতবাদ অনুসারে রাজা যেহেতু ঈশ্বরের প্রতিনিধি, তাই জনগণের উচিত রাজার নির্দেশ মানা এবং তার অনুগত থাকা। রাজার অবাধ্য হওয়া মানে ঈশ্বরের অবাধ্য হওয়া। অন্যদিকে রাজা যেহেতু ঈশ্বরের প্রতিনিধি, তাই তিনি জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য নয়। তবে আধুনিক নৃবিজ্ঞানীদের নিকট এ মতবাদটি স্বৈরতান্ত্রিক মতবাদ হিসেবে পরিচিত।

উত্তর

, শাওনের সমর্থনকৃত মতবাদকে আমি যথার্থ মনে করি। উদ্দীপকের শাওন রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত বলপ্রয়োগ মতবাদের সমর্থক। পাশবিক শক্তি বা শক্তির ভূমিকাসংক্রান্ত এ মতবাদটি রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত একটি শক্তিশালী মতবাদ। মানুষের সহজাত প্রবৃত্তি হলো ক্ষমতালিপ্সা এবং অন্যের ওপর কর্তৃত্ব আরোপের চেষ্টা। এ কারণে অন্যের ওপর কর্তৃত্ব আরোপ করে বা অন্যকে বশীভূত করে স্থায়ী ক্ষমতাবলে সমাজ তথা রাষ্ট্র পরিচালনার ইচ্ছাও মানুষের স্বাভাবিক প্রবৃত্তির অংশ। এ মতবাদে রাষ্ট্রবিহীন আদিম সমাজে বলপ্রয়োগের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন- সবল কর্তৃক দুর্বলের ওপর অত্যাচার, দুর্বলকে' অনুগত ও বশীভূত করে রাখার প্রয়াস, গোত্রপ্রধান কর্তৃক গোত্রের সবাইকে নিয়ন্ত্রণে রাখার প্রবণতা, গোত্রপ্রধানের নেতৃত্বে আন্তঃগোত্র দ্বন্দ্ব-কলহ এবং এক গোত্র কর্তৃক অন্য গোত্রকে পদানত ও নিয়ন্ত্রণ করার প্রবণতা ইত্যাদি। এভাবেই উপ-জাতির সৃষ্টি হয় এবং এদের মধ্যে সংঘাত দেখা দেয়। সংঘাতে বিজয়ী উপজাতি বিজিত উপজাতিদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ক্রমান্বয়ে উপজাতিগুলো বিস্তৃতি লাভ করে রাজ্য গঠন করে। রাজ্যগুলো ক্রমশ বিকাশ লাভ করে সাম্রাজ্যে পরিণত হয়। বলপ্রয়োগ 'মতবাদের মূলকথা হলো বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, বলপ্রয়োগের দ্বারাই রাষ্ট্র শাসিত হয় এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য বলপ্রয়োগ অপরিহার্য। কিন্তু রাষ্ট্রের উৎপত্তিতে বল কমবেশি ভূমিকা পালন করলেও একমাত্র উপাদান এটি নয়। শুধু বলপ্রয়োগ সব মানুষকে একটি রাষ্ট্রের অধীনে আনতে পারে না। এজন্য জনসমর্থন অপরিহার্য।
HSCSociology 1st PaperChapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাকিল ও শাওন দুই বন্ধু। আজ কলেজে তারা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কিছু মতবাদ সম্পর্কে জেনেছে। এ মতবাদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন মতবাদকে শাকিলের কাছে গ্রহণযোগ্য মনে হয়। কিন্তু শাওন এটিকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বলে রাষ্ট্রের উৎপত্তির মূলে রয়েছে পাশবিক শক্তি বা শক্তির বিশেষ ভূমিকা।
ক
নৈতিকতা কী?
খ
শিক্ষা বলতে কী বোঝায়?
গ
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত যে মতবাদটি শাকিলের কাছে গ্রহণযোগ্য, সেটি ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি শাওনের সমর্থনকৃত মতবাদকে যথার্থ মনে কর? এ বিষয়ে যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শিক্ষা বলতে কী বোঝায়?

শিক্ষা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নৈতিকতা কী?

নৈতিকতা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মাহিনকে কলেজ থেকে প্রাচীন একটি সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে মতবাদ লিখতে বলা হলে, সে তার বাবার কাছে এ বিষয়ে সাহায্য চায়। মাহিনের বাবা তাকে বলে, এটি একটি দৃষ্টিভঙ্গি ও জীবনব্যবস্থা যা মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনকে ধারণ ও নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, 'মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এ প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।'
ক
. কর্তৃত্ব কী?
খ
শিক্ষার মানবিক কাজ সম্পর্কে ধারণা দাও
গ
উদ্দীপক দ্বারা নির্দেশিত সামাজিক প্রতিষ্ঠানটি চিহ্নিত করে এর ৩ ভূমিকা লেখ।
ঘ
উদ্দীপকে সর্বশেষ লাইনের যথার্থতা বিশ্লেষণ কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.শিক্ষার মানবিক কাজ সম্পর্কে ধারণা দাও

শিক্ষার মানবিক কাজ সম্পর্কে ধারণা দাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.. কর্তৃত্ব কী?

. কর্তৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নুসাইবা নবম শ্রেণিতে অধ্যয়নরত। সে তার পিতার কাছে শুনেছে যে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি মূল উপাদান। নুসাইবা জানতে পারে জনগণের কল্যাণ সাধনই রাষ্ট্রের উদ্দেশ্য।
ক
রাষ্ট্র কী?
খ
নুসাইবা কীভাবে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে তা উল্লেখ কর।
গ
সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান- ব্যাখ্যা কর
ঘ
জনগণের সার্বিক কল্যাণ সাধনই রাষ্ট্রের উদ্দেশ্য।" উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.নুসাইবা কীভাবে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে তা উল্লেখ কর।

নুসাইবা কীভাবে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে তা উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.রাষ্ট্র কী?

রাষ্ট্র কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জমির শেখ গ্রামে বিশাল ভূসম্পত্তির মালিক। তিনি আরও জমি কিনতে আগ্রহী। নিজের গ্রামের বাইরেও তার নিজের ও ছেলেমেয়ের নামে চাষযোগ্য জমি রয়েছে। প্রয়োজনে তিনি তা ক্রয় বিক্রয়ও করেন। গ্রামের সালিশ বা বিচারে তাকে ডাকা হয়। জমির শেখের নানা জীবিতকালে ভীষণ প্রতাপের সাথে ক্ষমতা চর্চা করতেন। তার এক আহ্বানে হাজার হাজার মানুষ ছুটে আসত। তিনি তার বিশাল ব্যক্তিত্ব আর দৈহিক গঠনে সহজেই মানুষকে প্রভাবিত করতে পারতেন।
ক
আদিম সমাজের মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করত?
খ
পারস্পরিক চুক্তির ফল বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে কোন ধরনের সম্পত্তির প্রতি ইঙ্গিত করা, হয়েছে?। ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের জমির শেখের দাদা একটি বিশেষ কর্তৃত্বের নির্দেশক- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।