উদ্দীপকে বর্ণিত 'C [গণিত] যুগের সম্পত্তির মালিকানার ধরন পরবর্তীতে পুঁজিবাদী যুগের উদ্ভব ও বিকাশ ঘটায়- তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'C [গণিত] যুগ তথা কৃষিভিত্তিক সমাজের যুগের সম্পত্তির মালিকানার ধরন পরবর্তীতে পুঁজিবাদী যুগের উদ্ভব ও বিকাশ ঘটায়। প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। কৃষিভিত্তিক সমাজে সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার উদ্ভব হয়। তবে উৎপাদন পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আসে শিল্প যুগে। শিল্প যুগে বিদ্যুতের ব্যবহার উৎপাদন বহুগুণ বৃদ্ধি করে। ক্ষয়িষ্ণু দাস ব্যবস্থা লোপ পেতে থাকে। কারণ দাসরা এসময় মজুরির বিনিময়ে বিভিন্ন কলকারখানায় কাজ করা শুরু করে। এসময় পশ্চিম ইউরোপে মুক্ত শহর গড়ে ওঠে। ব্যবসা-বাণিজ্য বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ না করার নীতি গৃহীত হয়। প্রত্যেকেই ব্যক্তিগত সম্পত্তি উৎপাদনের কাজে ব্যবহার করে মুনাফা অর্জন করতে থাকে। ক্ষুদ্র শিল্পকারখানার জায়গায় গড়ে উঠতে থাকে বৃহৎ শিল্প কারখানা। উৎপাদন বেড়ে যায় বহুগুণে। সমাজে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণির উদ্ভব ঘটে। সম্পত্তির হস্তান্তর, বেচাকেনা, লগ্নি বহুগুণে বেড়ে যায় এবং সমাজ হয় অধিকতর গতিশীল, শ্রেণি বৈষম্য বাড়তে থাকে। অর্থাৎ এ সময় পুঁজিবাদী সমাজব্যবস্থা গড়ে ওঠে। যেমনটি উদ্দীপকের 'C [গণিত] এর কৃষিভিত্তিক সমাজব্যবস্থার পরের যুগে ক্ষুদ্র শিল্পকারখানা রূপান্তরিত হয় বৃহৎ আকারের কারখানায়, যা শিল্প সমাজকেই নির্দেশ করে। আর এ যুগেই মূলত পুঁজিবাদের উদ্ভব হয়। তাই বলা যায়, কৃষিভিত্তিক যুগের পর শিল্পভিত্তিক যুগ শুরু হয় এবং এ যুগে পুঁজিবাদী সমাজের উদ্ভব হয়।
HSC Sociology 1st Paper Chapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'C যুগের সম্পত্তির মালিকানার ধরন পরবর্তীতে পুঁজিবা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর