উদ্দীপকের মি. সোহেল চৌধুরীর মধ্যে যে মানবিক গুণের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. সোহেল চৌধুরীর মধ্যে নৈতিকতা নামক মানবিক গুণের প্রতিফলন ঘটেছে। নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতি। এটি ভালো ও মন্দের মধ্যকার ইচ্ছা, সিদ্ধান্ত ও কর্মগত বিভাজন। সাধারণ অর্থে নৈতিকতা বলতে বোঝায়, কোনো নির্দিষ্ট জনগণ বা সংস্কৃতির মূল্যবোধের ওপর নির্ভরশীল কোনো কিছুর ভালো বা মন্দের অবস্থা। বিস্তারিতভাবে বলা যায়, নৈতিকতা ব্যক্তিগত বা সাংস্কৃতিক মূল্যবোধ, আচারবিধি বা সামাজিক লোকরীতি। যার মধ্যে এ গুণ রয়েছে সে বা তারা ভালো এবং মন্দের পার্থক্য নির্ণয় করতে পারে। উদ্দীপকের মি. সোহেল চৌধুরী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ঘুষ, দুর্নীতি ও অবৈধ অর্থ উপার্জনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেন না। বরং তিনি সততা ও নিষ্ঠার সাথে তার অফিসিয়াল এবং ব্যক্তি জীবনের সব দায়িত্ব পালন করেন। তিনি সহকর্মীদেরও খারাপ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন। সোহেল চৌধুরীর পক্ষে এটি সম্ভব হয়েছে শুধুমাত্র তার মধ্যে নৈতিকতা বিদ্যমান থাকায়। তাই বলা যায়, মি. সোহেল চৌধুরীর মধ্যে নৈতিকতা গুণের প্রতিফলন ঘটেছে।
HSC Sociology 1st Paper Chapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের মি. সোহেল চৌধুরীর মধ্যে যে মানবিক গুণের প্রতিফলন ঘটেছে তা…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর