উদ্দীপকের দেশ দুটিতে সরকার গঠিত হলে তাদের ক্ষমতা কতটুকু বৈধ ও কার্যকরী হবে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দেশ দুটিতে যে সরকার গঠনের প্রক্রিয়া চলছে তাঁ গণতান্ত্রিক, বৈধ ও কার্যকরী হবে। উদ্দীপকের রাষ্ট্রনায়ক দুই জন ছিলেন কর্তৃত্বব্যঞ্জক ক্ষমতার অধিকারী। লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফি এবং মিসরের হোসনি মোবারক স্বৈরশাসন জারি রেখে জনগণকে শোষণ করেছে। তাদের পতনের মধ্য দিয়ে দেশ দুটিতে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গণতান্ত্রিক সমাজে ক্ষমতার উৎস জনগণ। সেখানে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে জনগণের নিকট জবাবদিহি করে থাকেন। উদ্দীপকের দুই জন শাসক যেহেতু স্বৈরশাসক ছিলেন তাই তারা জনগণের নিকট কোনো প্রকার জবাবদিহি করতেন না। বর্তমানে দেশ দুটিতে সরকার গঠিত হলে জনগণের ইচ্ছামত শাসক নিযুক্ত হবেন। অর্থাৎ নবগঠিত সরকার হবে আগের শাসকের চেয়ে বৈধ ও কার্যকরী। সুতরাং বলা যায়, দেশ দুটিতে সরকার গঠিত হলে তাদের ক্ষমতা আগের স্বৈরশাসকের তুলনায় বৈধ ও কার্যকরী হবে।
HSC Sociology 1st Paper Chapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 9 : সামাজিক ব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের দেশ দুটিতে সরকার গঠিত হলে তাদের ক্ষমতা কতটুকু বৈধ ও কার্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর