শর্মিলাদের স্কুলের সমস্যাটি সংস্কৃতির অসম অগ্রগতির ফল। মূল্যায়ন কর।
উত্তর: শর্মিলাদের স্কুলের সমস্যাটি সংস্কৃতির অসম অগ্রগতির ফল অর্থাৎ সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রত্যক্ষ ফল। সমাজবিজ্ঞানী অগবার্ন তার 'Social Change [গণিত] গ্রন্থে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি প্রদান করেন। বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে বিদ্যমান পার্থক্যকে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব বলা হয়। এ তত্ত্বের অন্যতম একটি উপাদান হলো তথ্যপ্রযুক্তি। তথ্যপ্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কম্পিউটার, ডিজিটাল টেলিফোন ও 'সাবমেরিন কেবলের সহায়তায়। মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেটের কল্যাণে বিশ্বের সব মানুষ একে অন্যের কাছাকাছি এসেছে। তবে প্রযুক্তিগত দৌড়ে বাংলাদেশের মানুষ অনেক. পিছিয়ে। এখনও দেশের ৭৫ শতাংশের বেশি নাগরিক কম্পিউটারের ব্যবহার জানে না। ফলে সব সেক্টরে কম্পিউটারের ব্যবহার থাকলেও প্রযুক্তিগত জ্ঞান না থাকার কারণে অনেকেই কম্পিউটার ব্যবহার করতে পারছে না। ফলে বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে বড় ব্যবধান লক্ষ করা যায়। যা উন্নয়নে বাধা তৈরি করছে। উদ্দীপকের শর্মিলাদের স্কুলে সরকার ১০টি কম্পিউটার দিলেও প্রযুক্তিগত জ্ঞানের অভাবের কারণে কেউ কম্পিউটার ব্যবহার করতে পারছে না। যা সংস্কৃতির অসম অগ্রগতির বা সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রত্যক্ষ ফলকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, শর্মিলাদের স্কুলের সমস্যাটি সংস্কৃতির অসম অগ্রগতির প্রত্যক্ষ ফল।
HSC Sociology 1st Paper Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় · সৃজনশীল
শর্মিলাদের স্কুলের সমস্যাটি সংস্কৃতির অসম অগ্রগতির ফল। মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
