শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সীমা ও তার বাবা-মার নাটক উপভোগ করা কোন সংস্কৃতির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর: সীমু ও তার বাবা-মার নাটক উপভোগ করা অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির ওপর নির্ভরশীল তাই অবস্তুগত সংস্কৃতি। আবার যখন সংস্কৃতিকে সাধারণভাবে ব্যাখ্যা করা হয় তখন তাকে মূলত অবস্তুগত সংস্কৃতি বলে। অবস্তুগত সংস্কৃতি বিশেষত মানুষের সহজাত প্রকৃতির প্রতিফলন ঘটায়। যেমন-মানুষের বিশ্বাস, ভাষা, মূল্যবোধ, গুণাবলি, অভ্যাস, আচার-আচরণ, দৃষ্টিভঙ্গি, পছন্দ-অপছন্দ ইত্যাদি। আমরা কি করছি, কি অনুভব করছি, কি চিন্তা করছি- সবই অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। এছাড়াও ধর্ম, ভাষা, শিল্প, সাহিত্য, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনও অবস্তুগত সংস্কৃতির অংশ। অবস্তুগত সংস্কৃতি অপেক্ষাকৃত ধীরগতিতে চলে এবং সহজে ধ্বংসপ্রাপ্ত হয় না। অবস্তুগত সংস্কৃতির অবদান সাধারণ মানুষ সহজে উপলব্ধি করতে পারে না এবং সংস্কৃতির এই উপাদানটিকে অর্জন করে নিতে হয়। এ ছাড়াও অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের সব বিমূর্ত সৃষ্টিকে বোঝায়। উদ্দীপকের সীমু তার বাবা-মার সাথে ঢাকা মহিলা সমিতির নাট্যমঞ্চে নাটক উপভোগ করে। নাটক উপভোগ করা বিমূর্ত বিষয়। তাই সীমু ও তার বাবা- মায়ের নাটক উপভোগ করাকে অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত করা যায়।

HSC Sociology 1st Paper Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় · সৃজনশীল

উদ্দীপকের সীমা ও তার বাবা-মার নাটক উপভোগ করা কোন সংস্কৃতির অন্তর্ভু…

উদ্দীপক

সীমু তার বাবা-মার সাথে বিদেশে বসবাস করে। সে দেশে এসে ঢাকার মহিলা সমিতির নাট্যমঞ্চে বাবা-মার সাথে নাটক উপভোগ করার সময় বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে।

Rajshahi · 2017

উত্তর

বিজ্ঞানসম্মত অনুসন্ধানের যুক্তিসংগত উপায়কে বৈজ্ঞানিক পদ্ধতি (Scientific Method) বলা হয়।

উত্তর

কোনো ব্যক্তি যদি নিজেই নিজেকে হত্যা করে তখন তাকে আত্মহত্যা বলে। ফরাসি সমাজবিজ্ঞানের জনক এমিল ডুর্খেইম-এর মতে, আত্মহত্যা হলো ব্যক্তিগত ঘটনা কিন্তু আত্মহত্যার হার সামাজিক ঘটনা। তিনি বলেন, প্রতিটি মৃত্যু যিনি মারা গেলেন তার দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পাদিত কাজ, যা ইতিবাচক কিংবা নেতিবাচক হতে পারে। এরকম কাজের ফলশ্রুতিতে কেউ মারা গেলে সে মৃত্যুকে আত্মহত্যা বলে।

উত্তর

সীমু ও তার বাবা-মার নাটক উপভোগ করা অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির ওপর নির্ভরশীল তাই অবস্তুগত সংস্কৃতি। আবার যখন সংস্কৃতিকে সাধারণভাবে ব্যাখ্যা করা হয় তখন তাকে মূলত অবস্তুগত সংস্কৃতি বলে। অবস্তুগত সংস্কৃতি বিশেষত মানুষের সহজাত প্রকৃতির প্রতিফলন ঘটায়। যেমন-মানুষের বিশ্বাস, ভাষা, মূল্যবোধ, গুণাবলি, অভ্যাস, আচার-আচরণ, দৃষ্টিভঙ্গি, পছন্দ-অপছন্দ ইত্যাদি। আমরা কি করছি, কি অনুভব করছি, কি চিন্তা করছি- সবই অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। এছাড়াও ধর্ম, ভাষা, শিল্প, সাহিত্য, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনও অবস্তুগত সংস্কৃতির অংশ। অবস্তুগত সংস্কৃতি অপেক্ষাকৃত ধীরগতিতে চলে এবং সহজে ধ্বংসপ্রাপ্ত হয় না। অবস্তুগত সংস্কৃতির অবদান সাধারণ মানুষ সহজে উপলব্ধি করতে পারে না এবং সংস্কৃতির এই উপাদানটিকে অর্জন করে নিতে হয়। এ ছাড়াও অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের সব বিমূর্ত সৃষ্টিকে বোঝায়। উদ্দীপকের সীমু তার বাবা-মার সাথে ঢাকা মহিলা সমিতির নাট্যমঞ্চে নাটক উপভোগ করে। নাটক উপভোগ করা বিমূর্ত বিষয়। তাই সীমু ও তার বাবা- মায়ের নাটক উপভোগ করাকে অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত করা যায়।

উত্তর

উদ্দীপকে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা সভ্যতার উৎকর্ষতাই প্রমাণ করে- উক্তিটি যথার্থ। সভ্যতা বলতে মানব সমাজের উন্নততর অবস্থাকে বোঝায়। এটি হলো সমাজ-সংস্কৃতির অপেক্ষাকৃত উন্নত অবস্থার প্রতীক বা অগ্রগতির ফল। সভ্যতার ইংরেজি প্রতিশব্দ হলো Civilization যা ল্যাটিন শব্দ Civilies (অর্থ-নাগরিক) থেকে এসেছে। ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে সভ্যতা বলতে মানব সংস্কৃতির উন্নত পর্যায়কে বোঝায়, যে পর্যায়ে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছে। অর্থাৎ, সভ্যতা একটি নগরকেন্দ্রিক প্রপঞ্চ (Urbanised Phenomenon) I নগরজীবনের উদ্ভবের সাথে সাথে সভ্যতার উন্মেষ ঘটে। সুপ্রাচীনকালে মানুষ কৃষিকাজ জানত না। ধীরে ধীরে কৃষিকাজ শুরু করল। উদ্ভব হলো নবোপলীয় অর্থনীতির (Neolithic Economy)। তারপর মানুষ নতুন নতুন হাতিয়ার ও যন্ত্রপাতি আবিষ্কার করতে সক্ষম হলো। তারা মৃৎশিল্প, ধাতুবিদ্যা, কৃষি যন্ত্রপাতি, লাঙ্গল, ভার বহনে পশুশক্তির ব্যবহার, ইট, গাড়ির চাকা ইত্যাদি তৈরি করতে শিখল। ফলে সমাজ কাঠামোতে পরিবর্তন সাধিত হয়। ঊনবিংশ শতাব্দির পর থেকে উড়োজাহাজ, স্যাটেলাইট, কম্পিউটার, জেনারেটর, ইন্টারনেটসহ বিভিন্ন তথ্য প্রযুক্তির আবিষ্কার মানব সমাজকে সভ্যতার চূড়ায় পৌছে দিয়েছে। উদ্দীপকে দেখা যায়, সীমু তার বাব-মার সাথে নাটক উপভোগ করতে ঢাকা মহিলা সমিতির নাট্যমঞ্চে যায়। নাটক উপভোগ করার সময়ে বিদ্যুৎ চলে গেলেও বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে নাটক চালিয়ে যাওয়া হয়। কিন্তু আগে এরূপ কোনো ব্যবস্থা ছিল না। বিদ্যুৎ চলে গেলে না আসা পর্যন্ত নাটক বন্ধ থাকত। শুধু প্রযুক্তির কল্যাণে ও সভ্যতার উৎকর্ষতা সাধনের মাধ্যমেই এরূপ বিকল্প ব্যবস্থা রাখা সম্ভব হয়েছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা অর্থাৎ, বিদ্যুৎ চলে যাওয়া এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা সভ্যতার উৎকর্ষতাই প্রমাণ করে।
HSCSociology 1st PaperChapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সীমু তার বাবা-মার সাথে বিদেশে বসবাস করে। সে দেশে এসে ঢাকার মহিলা সমিতির নাট্যমঞ্চে বাবা-মার সাথে নাটক উপভোগ করার সময় বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে।

Rajshahi · 2017

ক
বৈজ্ঞানিক পদ্ধতি কী?
খ
আত্মহত্যা কী? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের সীমা ও তার বাবা-মার নাটক উপভোগ করা কোন সংস্কৃতির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা সভ্যতার উৎকর্ষতাই প্রমাণ করে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আত্মহত্যা কী? বুঝিয়ে লেখ।

আত্মহত্যা কী? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বৈজ্ঞানিক পদ্ধতি কী?

বৈজ্ঞানিক পদ্ধতি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
সামাজিক গতিশীলতাকে কতটি ভাগে ভাগ করা যায়?
খ
সংঘ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে চিত্র 'ক' ও চিত্র 'খ'-এ কোন কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? তার প্রকৃত রূপ ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর মধ্যকার বৈসাদৃশ্যমূলক সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.সংঘ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

সংঘ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সামাজিক গতিশীলতাকে কতটি ভাগে ভাগ করা যায়?

সামাজিক গতিশীলতাকে কতটি ভাগে ভাগ করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মোহন মিয়া রসুলপুর গ্রামের একজন কৃষক। তিনি সনাতন পদ্ধতি তথা গরুর লাঙল দ্বারা চাষাবাদ করেন। গ্রামের অনেকেই লাঙলের পরিবর্তে ট্রাক্টর এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। এতে উৎপাদন বৃদ্ধি পায়। তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হয়। মোহন মিয়ার বড় ছেলে দুলাল পিতাকে ট্রাক্টরসহ অনেক কৃষি যন্ত্রপাতি কিনে দিলেও তিনি লাঙল দ্বারাই চাষাবাদ করতে স্বাচ্ছন্দবোধ করেন। এমনকি অন্যান্য যন্ত্রপাতিও ব্যবহার করতে চান না।

Dhaka · 2017

ক
সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
খ
অবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে মোহন মিয়ার সনাতন পদ্ধতিতে এবং গ্রামবাসীর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সমাজবিজ্ঞানের কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
'আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে'- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.অবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ?

অবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?

সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রামের বয়োবৃদ্ধরা এক সময় তাদের ছেলেমেয়ে, নাতি-নাতনীদের গল্প, রূপকথা, উপদেশমূলক বাণী শোনাত। এক সময় পালাগান, জারি, সারি ইত্যাদি ব্যাপকভাবে গ্রামেগঞ্জে হতো। বিশেষ করে পুঁথিপাঠ, গাজীর গান ইত্যাদি গ্রামে ব্যাপক প্রচলন ছিল। এসবের মধ্য দিয়ে শিশু কিশোররা পারস্পরিক শ্রদ্ধাবোধ, নীতি-নৈতিকতা শিক্ষা পেত। এখনও এসবের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। মানুষ মনে করে এগুলোই আমাদের মূল শিকড়।

Rajshahi · 2018

ক
প্রথা কী?
খ
সমাজ কাঠামোর ভাব বিনিময় ব্যবস্থা বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির কোন উপাদানের প্রতি ইংগিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাবলী সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা সভ্যতার উৎকর্ষতাই প্রমাণ করে- বিশ্লেষণ কর।আত্মহত্যা কী? বুঝিয়ে লেখ।বৈজ্ঞানিক পদ্ধতি কী?উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর মধ্যকার বৈসাদৃশ্যমূলক সম্পর্ক বিশ্লেষণ কর।উদ্দীপকে চিত্র 'ক' ও চিত্র 'খ'-এ কোন কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? সংঘ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।সামাজিক গতিশীলতাকে কতটি ভাগে ভাগ করা যায়?'আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে'- বিশ্উদ্দীপকে মোহন মিয়ার সনাতন পদ্ধতিতে এবং গ্রামবাসীর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সমাজবিঅবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ?সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাবলী সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক- বিশ্লেষণ কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।