'সব অপরাধই বিচ্যুতি কিন্তু সব বিচ্যুতি অপরাধ নয়'-বুঝিয়ে লেখ।
উত্তর: সব অপরাধই বিচ্যুতি কিন্তু সব বিচ্যুতিই অপরাধ নয়। সমাজস্বীকৃত আচরণের পরিপন্থি যেকোনো আচরণই বিচ্যুতি, আর ঐ বিচ্যুতিমূলক আচরণ যখন আইনের চোখে শাস্তিযোগ্য প্রতিপন্ন হয় কেবল তখনই তা অপরাধ হিসেবে গণ্য হয়। যেমন- একজন বখাটে কিশোর যদি ধূমপান করে, তখন তা বিচ্যুতিমূলক আচরণ, অপরাধ নয়। কিন্তু যদি সে ইভটিজিং বা ছিনতাইয়ে লিপ্ত হয় তাহলে তা বিচ্যুতির পাশাপাশি অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্যই বলা থাকে সব অপরাধই বিচ্যুতি, কিন্তু সব বিচ্যুতিই অপরাধ নয়।
HSC Sociology 1st Paper Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় · সৃজনশীল
'সব অপরাধই বিচ্যুতি কিন্তু সব বিচ্যুতি অপরাধ নয়'-বুঝিয়ে লেখ।
উত্তর
