উদ্দীপকে উক্ত মাধ্যমে ছাড়া সামাজিক নিয়ন্ত্রণের আরও মাধ্যম রয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উক্ত মাধ্যম তথা জনমত ছাড়াও সামাজিক নিয়ন্ত্রণের আরো অনেক মাধ্যম রয়েছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি পন্থা, যার মাধ্যমে গোটা সামাজিক ব্যবস্থা সুসংহত ও নিজেই পরিচালিত হয়। সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো পরিবার। বস্তুত ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সৎ-অসৎ ইত্যাদি বিষয়গুলো পরিবার থেকেই সবাই শিখে থাকে। সামাজিক নিয়ন্ত্রণের আরেকটি মাধ্যম হলো বিবাহ। যৌনতার মতো সহজাত প্রবৃত্তি এবং সন্তান লাভের আকাঙ্ক্ষা ও ভাবাবেগগত আচরণ বিবাহের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আবার ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের শক্তিশালী মাধ্যম। কারণ ধর্ম মানুষকে নৈতিক শিক্ষা ও পরোপকারের শিক্ষা দিয়ে থাকে এবং ধর্ম মানুষের লোভ-লালসা ও কুপ্রবৃত্তিকে দমন করে। আইন সামাজিক নিয়ন্ত্রণের আরেকটি মাধ্যম। আইন জনসাধারণকে অসামাজিক কিছু করা থেকে বিরত থাকতে আবেদন জানায়। আইনের যথাযথ প্রয়োগ ও শাস্তির ব্যবস্থা থাকলে কেউ অন্যায় কাজ করতে উদ্যত হয় না। আবার গণমাধ্যম সমাজের গলদ, অন্ধবিশ্বাস, অনিয়ম ইত্যাদি সম্পর্কে জনগণকে সচেতন করে দেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। ফলে সামাজিক নিয়ন্ত্রণে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন উৎসব, শিল্পকলা প্রথা, স্লোগান, মহান ব্যক্তিত্ব, পৌরাণিক কাহিনি ইত্যাদি সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং বলা যায়, জনমত ছাড়াও সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও বহু মাধ্যম রয়েছে।
HSC Sociology 1st Paper Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে উক্ত মাধ্যমে ছাড়া সামাজিক নিয়ন্ত্রণের আরও মাধ্যম রয়েছে- বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
