উদ্দীপকে সামাজিক নিয়ন্ত্রণের কোন মাধ্যমের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক নিয়ন্ত্রণের জনমত মাধ্যমের কথা বলা হয়েছে। সামাজিক নিয়ন্ত্রণে জনমতের ভূমিকা খুবই কার্যকর। উদাহরণস্বরূপ বলা যায়, গ্রামীণ সমাজে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক প্রত্যক্ষ। সমাজে অতি নিন্দনীয় কাজ করলে সেখানে জনমত তাকে বয়কট করতে পারে। সমাজবিজ্ঞানী E. A. Ross জনমতকে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম শক্তিশালী বাহন হিসেবে উল্লেখ করেন। জনমতের রায় খুবই শক্তিশালী হয়। জনমতের ভয়ে মানুষ তার - আচরণ সংযত করে এবং বিপথ থেকে সুপথে ফিরে আসে। জনমত যেমন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে তেমনি সমাজের বিভিন্ন অনুষ্ঠান, প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যাবলিকেও নয়ন্ত্রণ করে। অতএব সমাজ নিয়ন্ত্রণে জনমতের ভূমিকা খুবই কার্যকর। উদ্দীপকে দেখা যায়, 'ক' এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা ইত্যাদি ঘটনা ঘটছে। ফলে এলাকার যুবকরা মাইকিং ও দেয়ালিকা বের করে গ্রাম সচেতনতা সৃষ্টি করতে সচেষ্ট হয় এবং এই এলাকা থেকে এসব কর্মকাণ্ড মুক্ত হয়। মাইকিং ও দেয়ালিকা উপরে বর্ণিত জনমত গঠনের অন্যতম প্রধান উপাদান। তাই বলা যায়, উদ্দীপকের সামাজিক নিয়ন্ত্রণের জনমত মাধ্যমটি নির্দেশিত হয়েছে।
HSC Sociology 1st Paper Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক নিয়ন্ত্রণের কোন মাধ্যমের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
